ক্যামেরার সামনেই প্রিয়াঙ্কার জামা ঠিক করলেন নিক
ব্রিটিশ ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২১’-এ স্বামী নিক জোনাসকে নিয়ে হাজির হন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। রেড কার্পেটে পা রাখার আগে ফটোগ্রাফারদের সামনে PDA মুডে পাওয়া গেল এই দুই তারকাকে। তবে, সবচেয়ে বেশি নজর কাড়ল প্রিয়াঙ্কার ভালোবাসা মাখা নজরে নিকের দিকে চেয়ে থাকা!
প্রিয়াঙ্কার সঙ্গে ছবি শেয়ার করে নিক ক্যাপশনে লিখলেন, ‘দ্য স্টার অফ দ্য শো @প্রিয়াঙ্কা চোপড়া।’ এদিন টপ টু বটন প্রিন্টেড বডি স্যুটে নজর কাড়লেন প্রিয়াঙ্কা। সঙ্গে টিম আপ করেছিলেন ম্যাচিং জ্যাকেট। আর নিক পরেছিল কালো স্যুট আর রেড টি-শার্ট।
অনলাইনে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ফটো তোলার আগে প্রিয়াঙ্কার ওভারকোট রেড কার্পেটে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন নিক। যাতে পারফেক্ট ছবি ওঠে। আর নিক-প্রিয়াঙ্কার এই মিষ্টি মুহূর্তে আপাতত মজেছে সকলে।
এক অনুরাগী কমেন্টে লিখেছেন, ‘কি মিষ্টি আমাদের নিক। সবসময় প্রিয়াঙ্কার পাশে থাকে।’, আরেকজব লিখেছেন, ‘সত্যিই একজন জেন্টলম্যান। এই ভিডিও দেখেই সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে।’
আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে সোলো পিকচারের জন্য পোজ দিচ্ছেন প্রিয়াঙ্কা। আর পাশ থেকে প্রশংসার নজরে চেয়ে আছেন নিক। আর সলো ফটো শেষ হওয়ার পরেই হাত বাড়িয়ে নিককে ডেকে নেন পিগি চপস। এমনকী ভালোবেসে কাছেও টেনে নেন আবেগে। ‘যারা তোমার বিচ্ছেদের মিথ্যে খবর রটাতে চেয়েছিল, তাদের যোগ্য জবাব দিয়েছ তুমি’, লেখেন প্রিয়াঙ্কার এক ভক্ত।
সম্প্রতি টুইটার আর ইনস্টাগ্রাম থেকে নিজের নামের সঙ্গে থাকা জোনাস মুছে ফেলেছেন পিগি চপস! আর তা নিয়ে শুধু ভারত নয়, তোলপাড় হয়ে যায় আন্তর্জাতিক মিডিয়াতেও। যদিও পরে প্রিয়াঙ্কার মা সেটাকে গুজব বলেই সকলকে পরিষ্কার ভাবে জানিয়ে দেন।
আপাতত প্রিয়াঙ্কা অপেক্ষায় আছেন তার পরবর্তী হিন্দি সিনেমা ‘ম্যাট্রিক্স রেসারেকশন’র মুক্তির অপেক্ষায়। শোনা যাচ্ছে, সিনেমাটির প্রধান চরিত্রে থাকা কিয়ানু রিভসের বিপরীতে দেখা যাবে তাকে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
এমএসএম / এমএসএম
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ
বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?
বিয়ের সাজে বুবলী
চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি
‘আন্ধার’ কবে আলোয় আসবে?
জন্মদিনে দিলারা জামান : মেয়েকে কাছে পেয়েছি, এটাই আনন্দের
ক্যারিয়ারের নতুন মাইলফলকে সামান্থা
মানুষের গল্প বলতে চাই
চেনা ফর্মে ফিরছেন কাজল আরেফিন অমি
গ্ল্যামার জগতের অন্ধকার দিক তুলে ধরলেন আঁচল
খ্যাতির মোহে ‘অহংকারী’ হয়ে উঠেছিলেন সামান্থা!