ডিআরইউর নতুন সভাপতি মিঠু, সাধারণ সম্পাদক হাসিব
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম হাসিব।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল ৫টা পর্যন্ত। এক ঘণ্টা বিরতি দিয়ে সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় ভোট গণনা। এবার নির্বাচনে ১ হাজার ৩২৬ জন সদস্য ভোট প্রদান করেছেন।
সন্ধ্যা পৌনে ৭টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল।
৪৪৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হওয়া নজরুল ইসলাম মিঠুর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ চৌধুরী পেয়েছেন ৩০৪ ভোট। এছাড়া সভাপতি পদ প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচ জন প্রার্থীর মধ্যে সাখাওয়াত হোসেন বাদশা পেয়েছেন ২৫৩ ভোট, কবির আহমেদ খান ২৩৬ ভোট এবং সৈয়দ শুকুর আলী শুভ ১৯৯ ভোট পেয়েছেন।
সহ-সভাপতি পদে চারজন প্রার্থীর মধ্যে সর্বাধিক ৩৮৩ ভোট পেয়েছেন ওসমান গনি বাবুল। রাশেদুল হক পেয়েছেন ৩৫৮ ভোট, আতিকুর রহমান ৩০০ ভোট, আবুল বাশার নুরু পেয়েছেন ২৯৪ ভোট।
এবার ডিআরইউর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রবীণ সাংবাদিক, দি ফিনান্সিয়াল হেরাল্ড সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ।
পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে ছিলেন বিএফইউজের সাবেক সভাপতি ও টিভি টুডের এডিটর-ইন-চিফ মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সাবেক সভাপতি শাহজাহান মিয়া এবং বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের।
গতকাল সোমবার (২৯ নভেম্বর) সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
জামান / জামান
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি