ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১২-২০২১ দুপুর ১১:৯

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ বিসিএসে ১৭১০ জনকে নিয়োগ দেয়া হবে। মঙ্গলবার (৩০ নভেম্বর) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

৪৪তম বিসিএসে সবচেয়ে বেশি নেয়া হবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৭৭৬ জনকে নিয়োগ দেয়া হবে। এ ছাড়াও প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০ জন, পররাষ্ট্রে ১০ জন, আনসারে ১৪ জন, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহা হিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) ৩০ জন, সহকারী কর কমিশনার (কর) ১১ জন, সহকারী নিবন্ধক (সমবায়) ৮ জন ও সহকারী সুপারিন্টেনডেন্ট/ট্রাফিক (রেলওয়ে) নিবন্ধক ৭ জন নেয়া হবে।

তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা ১ জন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) ৭ জন, সহকারী বার্তা নিয়ন্ত্রক ২ জন, সহকারী পোস্টমাস্টার ২৩ জন, সহকারী নিয়ন্ত্রক (বাণিজ্য) ৬জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা (পরিবার পরিকল্পনা) ২৭ জন এবং সহকারী খাদ্য নিয়ন্ত্রক (খাদ্য) ৩ জন নেয়া হবে।

 ছাড়াও প্রফেশনাল ক্যাডারে রেলপথ মন্ত্রণালয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী ১জন, সহকারী যন্ত্র প্রকৌশলী ৮ জন, সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী ৬ জন, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক ১ জন, সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী ২ জন (তথ্য), সহকারী বন সংরক্ষক (বন) ৫ জন নেয়া হবে।

সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ২৯ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৭জন, বিসিএস মৎস্যতে ১৫ জন, পশুসম্পদে ২১০ জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪২ জন ও বৈজ্ঞানিক কর্মকর্তা ২ জন, সহকারী সার্জন ১০০জন, সহকারী সার্জন (ডেন্টাল) ২৫ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) ২২ জন, সহকারী প্রকৌশলী ৬ জন কর্মকর্তাকে এই বিসিএসে নিয়োগ দেয়া হবে।

এর আগে করোনাকালে ৪২তম বিশেষ বিসিএসের কার্যক্রম হাতে নেয় সরকার। করোনা মোকাবিলার জন্য এই বিশেষ বিসিএস থেকে ৪ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া ২৯ নভেম্বর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। এখানে প্রায় ২১ হাজার প্রার্থী অংশ নেবেন।

সর্বশেষ গত ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি অনুষ্ঠিত হয়। এতে চার লাখের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। এই পরীক্ষার ফল এখনো প্রকাশ করেনি পিএসসি।

জামান / জামান

শতভাগ ভূমি উন্নয়ন কর আদায়ের পথে ঢাকা জেলা প্রশাসন : ডিসি ফরিদা খানম

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

হামের টিকা দেওয়ায় গাফিলতি তদন্তের দরকার নেই: জিয়াউদ্দিন হায়দার

পূর্ববর্তী সরকারের গাফিলতিতে টিকা কর্মসূচিতে সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

হামে আরও ৭ শিশুর মৃত্যু

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ হাজি

৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির