আজ থেকে ঢাকার গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া
গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে, তা আজ থেকে কার্যকর হবে। সকাল ৭টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া দেওয়া যাবে। তবে ছুটির দিনে শিক্ষার্থীদেরও পূর্ণ ভাড়াই দিতে হবে। আবার ঢাকার বাইরের শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিদিনই পূর্ণ ভাড়া আদায় করবে বলে জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার (৩০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।
খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান ও এমডি এবং সব শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। আলোচনার পর ছাত্রদের বাসে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত হয়। তবে হাফ ভাড়া প্রদানের সময় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
তিনি আরেো বলেন, সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমি ছুটি এবং অন্যান্য ছুটির সময় শিক্ষর্থীদের হাফ ভাড়া কার্যকর হবে না। এই সিদ্ধান্ত শুধুমাত্র ঢাকা মেট্রো এলাকায় কার্যকর থাকবে। কোনোভাবে ঢাকার বাইরে কার্যকর হবে না।
চট্টগ্রাম বা অন্যান্য শহরে কেন হাফ ভাড়া কেন নেয়া হবে না- এমন প্রশ্নে এনায়েত উল্ল্যাহ বলেন, হাফ ভাড়ার এ সিদ্ধান্ত শুধু ঢাকা শহরের জন্য কার্যকর হবে। অন্যান্য শহরের জন্য নয়। কারণ, এ দাবি শুধু ঢাকার শিক্ষার্থীদের ছিল।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, জ্যেষ্ঠ সহ-সভাপতি সাদেকুর রহমান হিরু, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল আহমেদ সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।
জামান / জামান
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি