ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নিরাপদ সড়কের দাবিতে রামপুরায় শিক্ষার্থীদের অবরোধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১২-২০২১ দুপুর ১১:৫১

নিরাপদ সড়কের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর রামপুরা ব্রিজের ওপর অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন গণপরিবহন থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে তা আটকে দিচ্ছেন। বুধবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেন আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নিরাপদ সড়কের দাবিতে মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ২টা পর্যন্ত আমরা অবরোধ কর্মসূচি পালন করেছি। গতকালই আমাদের ঘোষণা ছিল যে আজ বেলা ১১টা থেকে একই দাবিতে আন্দোলনে নামব। পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা আজ আন্দোলনে নেমেছি। শিক্ষার্থীদের জন্য যতক্ষণ পর্যন্ত সড়ক নিরাপদ না হবে, এ আন্দোলন আমরা চালিয়ে যাব।

এ বিষয়ে রামপুরা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, আমরা শুনেছি শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। আগে থেকে ঘোষণা ছিল তারা আজকেও নামবে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশের যথেষ্ট উপস্থিতি রয়েছে।

একরামুন্নেসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাইনুদ্দিন দুর্জয়ের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সকাল ১০টা থেকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইম্পিরিয়াল কলেজ, ন্যাশনাল আইডিয়াল ও রাজধানী আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা প্রগতি সরণিতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা রামপুরা ব্রিজ এলাকায় সড়কে বসে পড়েন। এতে সড়কের দুইপাশে যানচলাচল বন্ধ রয়েছে। তবে শিক্ষার্থীরা দাঁড়িয়ে থাকা বিভিন্ন যানবাহনের চালকদের সঙ্গে কথা বলে যাদের জরুরি প্রয়োজন রয়েছে তাদের ছেড়ে দেন। দুপুর ২টা পর্যন্ত চলে তাদের এ কর্মসূচি।

জামান / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির