ক্যাটরিনার সঙ্গে বিয়ে নিয়ে ভিকির পরিবারে ক্ষোভ!
বলিউড তারকা ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলের বিয়ের খবরে সয়লাব ভারতীয় গণমাধ্যমগুলো। কিন্তু এখনও বিয়ে নিয়ে টু শব্দটি করেননি ‘ভিক্যাট’। হ্যাঁ, আদর করে এই জুটিকে এমন নামেই ডাকছে ভক্তরা। এখনও পর্যন্ত সংবাদমাধ্যমের কাছে যা খবর, তাতে জানা গেছে আগামী ৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে বিয়ের পর্ব সারবেন দুজনে।
প্রি-ওয়েডিং অনুষ্ঠান শুরু হয়ে যাবে ৮ তারিখেই। সেখানে শেষ পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে। কিন্তু শোনা যাচ্ছে এই বিয়ে নাকি এক্কেবারেই খুশি নয় ভিকি কৌশলের পরিবারের বেশ কিছু সদস্য। পরিবারের বয়স্ক সদস্যদের মন জিততে মরিয়া ভিকি।
জানা গেছে, বিয়ের পরেই নতুন সংসার পাতবেন ক্যাটরিনা-ভিকি। আলাদা থাকবেন পরিবারের থেকে, এই বিষয় নিয়েই আপত্তি সেই প্রবীণ সদস্যের।
সূত্রের খবর, জুহুতে একটি বহুতলের আবাসনের নতুন অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন ভিকি কৌশল। জুহুর রাজমহল আবাসনের আট তলায় হবে ভিক্যাটের ভালোবাসার নীড়। মনের মতো করে সেই অ্যাপার্টমেন্ট সাজিয়েছেন ক্যাটরিনা। জুলাই মাসেই এই অ্যাপার্টমেন্ট পাঁচ বছরের জন্য ভাড়া নেন ভিকি। ডিপোসিট মানি হিসাবে ১.৭৫ কোটি টাকা জমাও দিয়েছেন অভিনেতা।
এই বিসালবহুল অ্যাপার্টমেন্টের জন্য প্রথম তিন বছর প্রতি মাসে ৮ লাখ টাকা ভাড়া দিতে হবে, পরের ১২ মাস তা বেড়ে দাঁড়াবে ৮ লক্ষ ৪০ হাজারে এবং শেষ এক বছর মাস প্রতি ৮ লাখ ৮২ হাজার টাকা ভাড়া গুণতে হবে, জানিয়েছেন সংশ্লিষ্ট আবাসনের রিয়েল এস্টেট এজেন্ট।
জানা গিয়েছে, এই রাজকীয় বিয়েতে শামিল হবেন ক্যাটরিনার প্রাক্তন সালমান খান। থাকবেন করণ জোহর, আলিয়া ভাট, কোরিওগ্রাফার বস্কো মার্টিসরা। ক্যাটরিনাকে ছেড়ে আলিয়ার সঙ্গে প্রেম করছেন রণবীর, তবে তাতে নষ্ট হয়নি ক্যাটরিনা-আলিয়ার বন্ধুত্ব! নতুন জীবন শুরুর আগে অতীতকে পিছনেই ফেলতে রাখতে চান ক্যাট। তবে ফ্যানেরা আপতত অপেক্ষায় ভিকি-ক্যাটরিনার তরফে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণার।
সূত্র : হিন্দুস্তান টাইমস
এমএসএম / এমএসএম
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’