ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

দ. আফ্রিকা থেকে দেশে ফেরাদের চিহ্নিত করার চেষ্টা চলছে : পররাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১২-২০২১ দুপুর ১:১৫

করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট ইস্যুতে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরাদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব শান্তি সম্মেলন নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ড. মোমেন বলেন, সাউথ আফ্রিকা থেকে পেসেঞ্জার আসা বন্ধ করে দিয়েছি। আগে যারা আসছে তাদেরও আইডেন্টিফাই (চিহ্নিত) করার চেষ্টা চলছে। আমরা আমাদের আফ্রিকা দূতাবাসে বার্তা পাঠিয়েছি, বলেছি সেখানে যারা আছেন এখন যেন তাদের দেশে আসতে নিরুৎসাহিত করা হয়। আসলে কিন্তু স্পেশাল কোয়ারেন্টাইন অর্থাৎ ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হবে।

মোমেন বলেন, ওই দেশের লোক আসে না, আসে তো আমাদের লোক। আমাদের লোকদের প্রতি আমরা কিছুটা সংবেদনশীল থাকব। তবুও আমরা বলেছি, কিছুদিন পরে আসেন। জরুরি প্রয়োজন না হলে তারা যেন না আসে। পরে আসলে ভালো।

ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যে মঙ্গলবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভার পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দক্ষিণ আফ্রিকা থেকে গত এক মাসে ২৪০ জন বাংলাদেশে এসেছেন, তবে তাদের অধিকাংশের খোঁজ পাওয়া যাচ্ছে না।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আশ্চর্যের বিষয় গত এক মাসে ২৪০ জন লোক এসেছে সাউথ আফ্রিকা থেকে। তাদের কন্ট্রাক্ট ট্রেসিং করার চেষ্টা আমরা করছি। কিন্তু আফসোসের বিষয়, তারা সবাই তাদের মোবাইল ফোন বন্ধ করে রেখেছে। ঠিকানাও ভুল দিয়েছে। 

করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট ইস্যুতে আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত হয়েছে, দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকা থেকে আসা নিরুৎসাহিত করা হবে। যদি কেউ দেশটি থেকে বাংলাদেশে প্রবেশ করে তাকে ১৪ দিন বাধ্যতামূলকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

জামান / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির