মুশফিককে আউট না দেয়ায় লাথি মেরে উইকেট ভাঙলেন সাকিব
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথমে ব্যাট করে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে ১৪৬ রানের লক্ষ্য দিয়েছে মহামেডান। এমন মাঝারি টার্গেট পূরণ করতে ব্যাট হাতে নেমে মাঠে রীতিমতো ধুঁকছে আবাহনী।
৯ রানেই ৩ উইকেট হারায় মুশফিকের দল। তিনটি উইকেটেই দখল করেন স্পিনার শুভাগত হোম। ২.৫ ওভারে ১৫ রান খরচায় তিন উইকেট দখল করেছেন তিনি। শুভাগত হোমের বিপক্ষে আবাহনীর ব্যাটসম্যানরা যখন টালমাটাল, তখন তেমন একটা সুবিধা করে উঠতে পারেননি সাকিব আল হাসান। অবশ্য মাত্র ১ ওভার বল করেছেন তিনি। ১০ রান দিয়েছেন। এতেই মেজাজ হারিয়ে এক কাণ্ড ঘটিয়ে বসেন।
আবাহনী অধিনায়ক মুশফিককে আউট করতে না পেরে উইকেটে লাথি মেরে বসেন তিনি। পঞ্চম ওভারে বল হাতে তুলে নেন সাকিব। ওভারের পঞ্চম বলটিই আঘাত হানে মুশফিবের প্যাডে। এলবিডব্লিউয়ের আবেদন করেন সাকিব। কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি। এতেই ক্ষেপে যান সাকিব। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট সাকিব রাগে-ক্ষোভে উইকেটে লাথি মেরে নন-স্ট্রাইকের উইকেট ভেঙে ফেলেন। এতেই ক্ষান্ত হননি তিনি, আম্পায়ারের দিকে রাগত ভঙ্গিতে তাকিয়ে কিছু কথা বলতে থাকেন। বেশকিছু সময় এমন অক্রিকেটীয় আচরণ করেন সাকিব।
এমএসএম / জামান
তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি
মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক
আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী
পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ
রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো
ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার
‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’
অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত
Link Copied