ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

আন্দোলনের নামে ভাংচুর না করার আহ্বান প্রধানমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১২-২০২১ দুপুর ১:৫৩

সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হলে আন্দোলনের নামে ভাংচুর না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, একটা মানুষ মারা গেলো, আর ১৫টা গাড়িতে আগুন দিলেন, এতে যারা আহত বা নিহত হলেন, ক্ষতিগ্রস্ত হলেন; সেই দায়িত্বটা কারা নেবে। তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে তো তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। বুধবার (১ ডিসেম্বর) বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, রাস্তা পারাপারে সব সময় সতর্ক থাকতে হবে। পারাপারের জন্য যে জায়গাগুলো নির্দিষ্ট, সেখান থেকে পার হতে হবে। হঠাৎ করে দৌড় দেবেন, তা হবে না। চালকদের বলি, সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে। ট্রেনিং নিয়ে গাড়ি চালাতে হবে। আমরাও ড্রাইভিং প্রশিক্ষণ দিচ্ছি। সরকারি পরিবহন প্রশিক্ষিত চালকদের দিয়ে পরিচালনা করা হয়। বেসরকারি বাসের গাড়ি চালকদেরও ট্রেনিং দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ সিটি করপোরেশনে ময়লার গাড়ির চাপায় একজন মারা যাওয়ার পর আবার কেন উত্তর সিটি করপোরেশন এলাকায় বাস দুর্ঘটনায় শিক্ষার্থী মারা গেলো, এর কারণ খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, ছাত্রছাত্রীদের বলব, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এখন খুলে গেছে। এখন শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে হবে। আমরা ভ্যাকসিন দিচ্ছি। তবে নতুন করে আবারও ওয়েভ আসতে পারে। তখন আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। তাই এ সুযোগে সবাইকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে শিক্ষাগ্রহণ করতে হবে।

এ সময় নারীদের অগ্রগায়নে তার সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন সরকারপ্রধান। তিনি বলেন, নারীর ক্ষমতায়নে সব ধরনের পদক্ষেপ সরকার নিয়েছে। আজকে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করেছি। জয়িতা ফাউন্ডেশনের মাধ্যমে নারীদের জন্য কাজ করা হচ্ছে। আমরা গৃহহীনদের যে ঘর করে দিয়েছি, সেখানে নারী ও পুরুষ উভয়েরই সমান অধিকার। কোনও সমস্য হলে ওই ঘর নারী পাবে।

জামান / এমএসএম

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির