যে কারণে নিজের গয়না-পোশাক বিক্রি করে দিচ্ছেন স্বস্তিকা
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি হঠাৎ একটি ঘোষণা দিয়েছেন। বিক্রি করে দেবেন তার প্রিয় কিছু পোশাক ও গয়না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে অভিনেত্রী বিষয়টি জানান। কিন্তু কেন?
জানা গেল, স্বস্তিকার এই ব্যতিক্রম উদ্যোগ একটি বিশেষ উদ্দেশ্যে। সেটা হলো কুকুরদের জন্য। মূলত তার পোশাক-গয়না বিক্রি থেকে আসা অর্থগুলো তিনি তুলে দেবেন কিছু সংস্থার হাতে। যারা কুকুর নিয়ে কাজ করে।
‘চারপেয়ে আছে চেয়ে’ শীর্ষক একটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে স্বস্তিকা লিখেছেন, ‘হ্যাপি ভৌ ভৌ টু মি...ডিসেম্বর মানেই প্রি-নিউ ইয়ারের টুনিলাইটের সঙ্গে আমার জন্মদিনের মাস। বয়স বাড়ার সুবিধা হলো অনেক কিছু ছেড়ে দেয়া যায় খুব সহজে, ভালোবেসে। ভালোবেসে আর একটা জিনিস করা যায়…আবদার।’
কী সেই আবদার? খোলাসা করলেন গুণী এ অভিনেত্রী। লিখেছেন, “এ বছর জন্মদিনে আমার আবদার তোমাদের কাছে। এমন কিছু আউটফিট যেগুলো আমি সিনেমায়, শুটে পরেছি, এমন কিছু জামাকাপড়, গয়নাগাটি যেগুলো আমার খুব প্রিয়। তোমরা যদি সেই আউটফিট কিনতে চাও, তাহলে ওই টাকায় আমার খুব প্রিয় কিছু ‘ভৌ ভৌ’দের শীতের জামা হবে, ট্রিটমেন্ট হবে…আরও অনেক কিছু।’’
আজ বুধবার (১ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে স্বস্তিকার পোশাক বিক্রির কার্যক্রম। তিনি জানান, অনেক দিন ধরেই কিছু এনজিওর সঙ্গে যুক্ত হয়ে কুকুরদের জন্য কাজ করছেন।
করোনাজনিত লকডাউনের সময়ও নিজের মানবিকবোধের পরিচয় দিয়েছিলেন স্বস্তিকা। অসুস্থদের জন্য চিকিৎসা, অ্যাম্বুলেন্স ও ওষুধের ব্যবস্থা পর্যন্ত করেছিলেন তিনি।
এমএসএম / এমএসএম
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’