রাধা-কৃষ্ণের লীলায় মজলেন অপু বিশ্বাস ও জয়
হিন্দু পুরাণের বিখ্যাত রাধা-কৃষ্ণের প্রেমের কথা কে না জানে। সেই প্রেমলীলা যুগে যুগে উঠে এসেছে শিল্প, সাহিত্য ও সিনেমার পর্দায়। এবার রাধা-কৃষ্ণের অবতারে দেখা দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও তরুণ নায়ক জয় চৌধুরী।
তারা জুটি বেঁধে অভিনয় করছেন ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায়। এই সিনেমার জন্যই একটি বিশেষ গান তৈরি করা হয়েছে। সেটি হলো দিলরুবা খানের গাওয়া ‘পাগল মন’। মঙ্গলবার (৩০ নভেম্বর) এফডিসিতে সেট তৈরি করে গানটির চিত্রায়ন হয়েছে।
এ গানের দৃশ্যেই রাধা রূপে পারফর্ম করছেন অপু বিশ্বাস। আর তার সঙ্গে কৃষ্ণ হয়ে বাঁশিতে ফুঁ দিয়েছেন জয়। নতুন আয়োজনে গানটি গেয়েছেন ইমরান ও লুইপা। সংগীতায়োজন করেছেন জাবেদ আহমেদ কিছলু। কোরিওগ্রাফি করেছেন এ কে আজাদ।
‘পাগল মন’ গানটির কিছু অংশ এর আগে শাকিব খানের ‘পাসওয়ার্ড’ সিনেমার একটি গানে ব্যবহার করা হয়েছিল। তখন কপিরাইট সংক্রান্ত কিছু জটিলতাও দেখা দেয়। এ বিষয়ে নায়ক জয় চৌধুরী বলেন, ‘কপিরাইট নিয়ে ৫০ শতাংশ কথা ঠিক রেখে নতুন কথা ও মিউজিক সাজানো হয়েছে। এফডিসিতে কিছু অংশের শুটিং হয়েছে। বাকিটা হবে কক্সবাজার ও সাভার গলফ ক্লাবে।’
উল্লেখ্য, ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটি নির্মাণ করছেন সোলায়মান আলী লেবু। এতে অপু-জয় ছাড়া আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী প্রমুখ।
এমএসএম / এমএসএম
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’