প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের দুর্লভ সম্পদ : এমপি জ্যাকব
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং চরফ্যাসন ও মনপুরার সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের দুর্লভ সম্পদ। দেশ ও দেশের মানুষের উন্নয়নে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। দেশের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। মাদ্রাসা শিক্ষারও অভূতপূর্ব উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে সারাবিশ্বে পরিচিত করে তুলেছেন।
বুধবার (১ ডিসেম্বর) দুপুরে চরফ্যাসন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মাদ্রাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদারেসিন চরফ্যাসন উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক এবং ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি তার নির্বাচনী এলাকা চরফ্যাসন ও মনপুরা উপজেলার উন্নয়নের চিত্র তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরফ্যাসন পৌরসভার মেয়র মো. মোরশেদ, জমিয়াতুল মোদারেসিনের জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম।
সঞ্চালনায় ছিলেন অধ্যাপক কামরুজ্জামান। সভাপতিত্ব করেন উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা মাইনুদ্দিন।
এমএসএম / জামান
শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি
রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক
গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন
শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা
রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ
জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ
রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু
রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯
লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
Link Copied