বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ-মহড়া শুরু
বাংলাদেশ নৌবাহিনী ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ ও মহড়া কো-অপারেশন ফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিংয়ের (কারাত) উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) চট্টগ্রামের বিএন ফ্লিট হেডকোয়ার্টাসে মহড়ার উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। ভিডিও কনফারেন্সে মাধ্যমে অনুষ্ঠিত এ মহড়ার উদ্বোধন করেন কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
যৌথ এ প্রশিক্ষণ ও মহড়ায় যুক্তরাষ্ট্র নৌবাহিনীর প্রতিনিধি হিসেবে রিয়ার এডমিরাল ক্রিস্টোফার এম এংডাল, সিটিএফ ৭৬ ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগদান করেন। মহড়ায় অন্যান্যদের মধ্যে অংশগ্রহণকারী বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, যৌথ এ প্রশিক্ষণ ও মহড়ায় যুক্তরাষ্ট্র নৌবাহিনীর লিটোরাল কমব্যাট শিপ (এলসিএস) ইউএসএস তুলসা এবং এমএইচ-৬০এস হেলিকপ্টার এবং বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান, প্রত্যয়, দুর্জয় এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট (এমপিএ), বিশেষায়িত ইউনিট সোয়াড্স ও নেভাল এভিয়েশন অংশগ্রহণ করছে।
যৌথ এ প্রশিক্ষণ ও মহড়ার মূল লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়ন। পাশাপাশি উভয় দেশের নৌবাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত প্রযুক্তির ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করা। যৌথ মহড়াটি আগামী ৯ ডিসেম্বর সমাপ্ত হবে।
জামান / জামান
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার
সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে
ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আইভ্যাকের নতুন বার্তা
মেট্রোরেল লাইনে কুকুর, ট্রেন চলাচলে বিঘ্ন
রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর গ্রহণযোগ্য নয়