খোলামেলা ফটোশুট শেষে যা বললেন শ্রীলেখা
শ্রীলেখা মিত্র মানেই অকপট বক্তব্য, সাহসী অবয়ব। কারো ধার ধারেন না তিনি। সিনেমায় যেমন চরিত্রের প্রয়োজনে সব করতে পারেন, বাস্তব জীবনেও নিজের মতাদর্শে অনড় এ অভিনেত্রী।
একবিংশ শতকের এই সময়ে নায়িকা বা অভিনেত্রী মানেই মনে করা হয় স্লিম ফিগার। অধিকাংশ নায়িকা তো জিরো ফিগারের জন্য রীতিমতো নিজের সঙ্গেই লড়াই করেন। কিন্তু শ্রীলেখা সে পথের যাত্রী নন। তিনি নিজের স্থূলকায় শরীর নিয়েই খুশি।
সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়েছেন শ্রীলেখা। ৪৬ বছর বয়সেও তিনি খুলে দিয়েছেন রূপ-শরীরের আগল। খোলামেলা সেই ফটোশুটের ভিডিও আবার শেয়ারও করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘অবশ্যই আমি আমার শরীরের এই ভাঁজগুলোর মালিক। ভালোবাসাই আমার ধর্ম।’
ভিডিওতে দেখা যায়, কখনো শাড়িতে, কখনো ফ্যাশনেবল পাশ্চাত্য পোশাকে, কখনো বা ব্রাইডাল লেহেঙ্গায় কনের সাজে ক্যামেরাবন্দি হয়েছেন শ্রীলেখা। তার এই নজরকাড়া রূপ দেখে ভক্তরা মাতোয়ারা।
এই ফটোশুট সংক্রান্ত একটি সংবাদ শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, ‘এটা পছন্দ হয়েছে আমার। কে বলেছে রোগা মানে সেক্সি? আত্মবিশ্বাসটাই মূল ব্যাপার। রোগা, মোটা, থলথলে সবই মায়া, বুঝলে হিংসুটের দল?’
এদিকে সম্প্রতি তেলেঙ্গানা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন শ্রীলেখা। অংশুমান প্রত্যুষ পরিচালিত ‘নির্ভয়া’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে এই অর্জন নিজের করে নেন তিনি। এছাড়া শুক্রবার (৩ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে শ্রীলেখা অভিনীত নতুন সিনেমা ‘অভিযাত্রিক’।
এমএসএম / এমএসএম
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী