ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ইরানকে উন্নত স্যাটেলাইট দেবে রাশিয়া 


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-৬-২০২১ বিকাল ৬:৪২

ইরানকে একটি উন্নত স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) দেয়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এর মাধ্যমে ইরান পুরো মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তুগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে পারবে। বৃহস্পতিবার মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্টে এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই পরিকল্পন্ননার আওতায় রাশিয়ায় তৈরি ক্যানোপুস-৫ নামের একটি স্যাটেলাইট কয়েক মাসের মধ্যে রাশিয়া থেকে উৎক্ষেপণ করা হবে। এই স্যাটেলাইটে সংযুক্ত থাকবে উচ্চ রেজুলেশনের ক্যামেরা।

জেনেভায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকে বসার কয়েকদিন আগেই এই প্রতিবেদন প্রকাশিত হলো। বর্তমানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি পুনরায় চালু করতে আলোচনা চলছে দেশ দুটির মধ্যে।

এই স্যাটেলাইটের মাধ্যমে ইরান পারস্য উপসাগরের তেল শোধনাগার, ইসরায়েলের সামরিক ঘাঁটি ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি সবই নিয়মিত পর্যবেক্ষণ করতে পারবে। ক্যানোপুস-৫ বেসামরিক কাজেই ব্যবহৃত হয়। তবে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডের কর্মকর্তারা স্যাটেলাইটটি নেয়ার জন্য ২০১৮ সাল থেকে বেশ কয়েকবার রাশিয়া সফর করেছেন।

ইরানের ট্রেন কর্মীদের সাহায্য করতে রুশ বিশেষজ্ঞরা সম্প্রতি ইরান সফর করেছেন। এসব কর্মীরা ইরানের নতুন তৈরিকৃত একটি অবকাঠামো থেকে এই স্যাটেলাইট পরিচালনা করবে।

জামান / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের