ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

১১ বছর আগে নিখোঁজ হওয়া বিমানের খোঁজ ফের শুরুর ঘোষণা মালয়েশিয়ার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-১২-২০২৫ দুপুর ১০:৫৮

দীর্ঘ ১১ বছর আগে নিখোঁজ হওয়া মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমানটির খোঁজ পুনরায় শুরু করবে মালয়েশিয়া। বুধবার (৩ ডিসেম্বর) দেশটির পরিবহনমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর থেকে নতুন অভিযান শুরু হবে। এতে যুক্তরাষ্ট্রের রোবোটিক কোম্পানি ওশেন ইনিফিনিটি অংশ নেবে। সবমিলিয়ে ৫০ দিন সমুদ্রপৃষ্ঠে বিমানটির খোঁজ চালানো হবে।
২০১৪ সালের ৮ মার্চ ফ্লাইট এমএইচ৩৭০ বিমানটি কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংয়ে যাচ্ছিল। ওই সময় হঠাৎ এটি হাওয়ায় মিলিয়ে যায়। বিমানটিতে ১২ মালয়েশিয়ান ক্রুসহ ২২৭ যাত্রী ছিলেন।
বিমানটি নিখোঁজ হওয়ার পর পৃথিবীর ইতিহাসে অন্যতম বড় উদ্ধার অভিযান চালানো হয়। তবে এখন পর্যন্ত এটির সন্ধান পাওয়া যায়নি। বিমান খাতে এই ঘটনাকে অন্যতম বড় রহস্য হিসেবে বিবেচনা করা হয়।
মালয়েশিয়ার সরকার ২০২৪ সালে জানিয়েছিল যদি জোরালো কোনো প্রমাণ থাকত তাহলে নতুন করে বিমানের খোঁজ শুরু হতো।

 

Aminur / Aminur

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত

ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল

ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত

জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা