ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

আমি সোমালিদের যুক্তরাষ্ট্রে চাই না: ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-১২-২০২৫ দুপুর ১০:৫৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সোমালি অভিবাসীদের যুক্তরাষ্ট্রে চান না। মঙ্গলবার (২ ডিসেম্বর) এক বৈঠকে সাংবাদিকদের তিনি বলেন, তারা যেখানে থেকে এসেছে সেখানে ফিরে যাওয়া উচিত।
ট্রাম্প বলেন, আমি তাদের আমাদের দেশে চাই না, সোজা কথা বলছি। আমরা যদি এসব ‘আবর্জনা’ নিতে থাকি, তাহলে দেশ ভুল পথে যাবে।
এই মন্তব্য ঠিক সেই সময় এলো, যখন মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সংস্থা মিনেসোটার বৃহৎ সোমালি কমিউনিটিতে একটি বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা করছে।
মিনেসোটার সরকারি কর্মকর্তারা এ পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন। তাদের আশঙ্কা—অভিযানে এমন অনেক মার্কিন নাগরিকও ধরা পড়ে যেতে পারেন, যাদের দেখতে সোমালিদের মতো মনে হতে পারে।
মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস ও সেন্ট পল শহর বিশ্বের অন্যতম বৃহৎ সোমালি কমিউনিটির আবাস এবং যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় সোমালি জনসংখ্যা এখানে।
ট্রাম্প বলেন, সোমালিয়া তো দেশ বলেই মনে হয় না। সেখানে কোনো কাঠামো নেই, সবাই শুধু একে-অপরকে মেরে বেড়ায়।
তিনি এরপর কংগ্রেস সদস্য ইলহান ওমরের সমালোচনা বলেন, ওমর সবাইকে ঘৃণা করে। সে অযোগ্য।
আইসিই–এর পরিকল্পনা সম্পর্কে অবগত এক কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে মিনেসোটার সোমালি বংশোদ্ভূত অনথিভুক্ত অভিবাসীদের লক্ষ্য করে অভিযান চালানো হবে।

 

Aminur / Aminur

সৌদি আরবে নিহতরা যেসব দেশের নাগরিক

এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১

প্রতিরক্ষা ছাড়িয়েও ভারতের বিনিয়োগ চায় পোল্যান্ড

সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮

বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাসদস্য মোতায়েনের ঘোষণা ফ্রান্সের

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও

ইতালিতে সংঘর্ষ-লুটপাট, সেনা মোতায়েনের প্রস্তুতি

মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী

বিক্ষোভে ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়া, রাজধানীতে ৯ হাজারের বেশি পুলিশ মোতায়েন

নিরাপত্তা শঙ্কায় সৌদির অর্থনৈতিক সম্মেলন স্থগিত

বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‌‘এআই’

ককরোচদের ঠেকাতে ভারতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’