শনিবার শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ কর্মসূচির ঘোষণা
সড়কে নিরাপত্তা নিশ্চিতে ১১ দফা দাবি আদায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা শনিবার ‘লালকার্ড’ কর্মসূচি পালন করবে। শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর রামপুরা ব্রিজে বিক্ষোভ শেষে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে সোহাগী সামিয়া এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ১১ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের এই আন্দোলন চলবে। আগামীকাল শনিবার দুপুর ১২টায় রামপুরা ব্রিজে আমরা সড়কে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে লালকার্ড প্রদর্শন করবো। রাজপথে কার্টুন ও ব্যঙ্গচিত্র এঁকে আমার নিরাপত্তার দাবি জানাবো।
এর আগে সাপ্তাহিক ছুটির দিন উপেক্ষা করে গত কয়েকদিনের মতো শুক্রবারও বেলা ১১টা দিকে রামপুরা ব্রিজ এলাকায় নিরাপদ সড়কের দাবিতে অবস্থান নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কিছু সময় তারা রাস্তা অবরোধ করে সড়কে নিরাপত্তায় ১১ দফা দাবি আদায়ে নানা স্লোগান দেন। কিছু শিক্ষার্থীকে এ সময় গাড়ির লাইসেন্স পরীক্ষা ও ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়।
বিক্ষোভ শেষে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের সমাবেশ। ওই সময় রামপুরা ব্রিজ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল।
প্রসঙ্গত, নিরাপদ সড়ক ও বাসে অর্ধেক ভাড়াসহ কয়েকটি দাবিতে বেশ কিছুদিন ধরে রাজধানীতে বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের অংশ হিসেবে কয়েক দিন ধরে তাঁরা রামপুরা ব্রিজ এলাকায় জড়ো হয়ে কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীদের টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার রাজধানীতে বাসে অর্ধেক ভাড়ার দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয় পরিবহন মালিক সমিতি।
জামান / জামান
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি