ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

উত্তরা-আগারগাঁও মেট্রোরেলের পারফরম্যান্স টেস্ট ১২ ডিসেম্বর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১২-২০২১ দুপুর ১১:১৩

রাজধানীর বাসিন্দাদের স্বপ্নের মেট্রোরেল আবারো পারফরম্যান্স টেস্ট নামছে। এবার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পারফরম্যান্স টেস্ট করা হবে। আগামী ১২ ডিসেম্বর এই টেস্টের প্রস্তুতি নেয়া হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

তিনি বলেন, গত নভেম্বরের উত্তরা থেকে মিরপুর ১০ পর্যন্ত মেট্রোরেলের পারফরম্যান্স টেস্ট করা হয়েছে। এবার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পারফরম্যান্স টেস্ট করা হবে। আগামী ১২ ডিসেম্বর এই টেস্টের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আগামী বছরের ডিসেম্বরে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী পরিবহণ শুরুর পরিকল্পনার কথা তুলে ধরে এমএএন সিদ্দিক বলেন, মতিঝিল পর্যন্ত চলাচল শুরু করা যাবে ২০২৩ সালের ডিসেম্বরে। আমরা সেভাবেই কাজ করছি। নির্ধারিত সময়েই ওই অংশ পর্যন্ত ট্রেন চলাচল করতে পারবে।

গত ২৯ অগাস্ট প্রথমবারের মতো মেট্রোরেলের ভায়াডাক্টের ওপর পরীক্ষামূলক ট্রেন চালানো হয়। সেদিন ছয়টি বগি নিয়ে দিয়াবাড়ি ডিপো থেকে মিরপুর ১২ নম্বর স্টেশন পর্যন্ত গিয়ে আবার ডিপোতে ফিরে আসে বৈদ্যুতিক এই ট্রেন। এরপর থেকে নিয়মিতই পরীক্ষামূলক যাত্রা চলছে। তবে এসব যাত্রা ছিল দিয়াবাড়ি থেকে মিরপুর ১০ নম্বর স্টেশন পর্যন্ত। মেট্রোরেলের প্রতিটি সেটে থাকবে চারটি যাত্রীবাহী কোচ, দুদিকে দুটো ইঞ্জিন।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি স্কয়ার মিটারে আট জনের হিসাবে ব্যস্ততম সময়ে প্রায় এক হাজার ৭০০ যাত্রী চলাচল করতে পারবে।

উল্লেখ্য, প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত এই ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-৬ নির্মাণ করা হচ্ছে।

জামান / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির