মেসির ৩০০ কোটি টাকার হোটেলটি ভেঙে ফেলার নির্দেশ
মাত্রই সপ্তম ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। কোথায় একটু আনন্দ করবেন। কিন্তু স্বস্তিতেই থাকতে পারছেন না আর্জেন্টাইন তারকা। ব্যালন ডি’অর জেতার ঠিক পরের ম্যাচেই পিএসজির হয়ে মাঠে নেমে ম্যাচ ড্র করেছিলেন।
এবার শুনলেন আরও বড় দুঃসংবাদ। স্পেনের কাতালুনিয়া শহরে থাকা তার ২৬ মিলিয়ন পাউন্ড অথবা ৩০০ কোটি টাকার হোটেল ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় একটি আদালত। ‘মিম সিটগেস’ নামের ৭৭ বেডরুমের ওই হোটেলটি শহরের নিয়ম অনুযায়ী নির্মাণ না হওয়ায় এই নির্দেশ দেওয়া হয়েছে।
মেসির আয়ের অন্যতম বড় উৎস এই হোটেল ব্যবসা। চার তারকা ‘মিম সিটগেস’ হোটেলটি বার্সেলোনায় মেসির বাড়ির খুব কাছেই অবস্থিত। এখানে নিয়মিতই বেড়াতে যেতেন তিনি।
স্পেনের দৈনিক এল কনফিডেনশিয়াল জানিয়েছে, এই নির্দেশটি এখনও মুলতবি আছে। এই বিষয়ে তারা মেসি ও তার দলের মন্তব্য নিতে চাইলেও তারা দেননি বলে জানিয়েছে পত্রিকাটি।
কেবল এখানেই নয়, ইবিজা ও মাজুরকাতে ‘মেজিস্টিক হোটেল গ্রুপ’ এর অধীনে হোটেল আছে মেসির। এই গ্রুপের অধীনেই সমুদ্র থেকে ১০০ ফুট দূরে ‘মিম সিটগেসে’ হোটেলে ২০১৭ সালে ৩০০ কোটি টাকা বিনিয়োগ করেন মেসি।
মাঠের বাইরে এমন খবর পেলেও সময়টা মন্দ যাচ্ছে না মেসির। এইতো গত সোমবার রাতে ফ্রান্সে এক বর্ণিল সন্ধ্যায় জিতলেন ক্যারিয়ারের সপ্তম ব্যালন ডি অর। পেছনে ফেলেন বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভান্ডভস্কিকে। এবারের ব্যালন জিতে মেসি উঠে গেছেন চূড়ায়। আগে থেকেও দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার জেতা ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে একটি বেশি ব্যালন ডি অর ছিল মেসির।
এর আগের ছয়বার মেসি এই পুরস্কার জিতেন-২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫ ও ২০১৯ সালে। প্রতিটিই বার্সেলোনায় থাকতে পেয়েছেন। এক বছর বিরতি দিয়ে আবারও জিতলেন এই ট্রফি। এখন পিএসজির খেলোয়াড় তিনি।
এমএসএম / এমএসএম
রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়