ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

এত রাতে রামপুরার রাস্তায় হাজারো মানুষ জড়ো হলো কিভাবে : কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১২-২০২১ দুপুর ৪:১২

রামপুরায় অনাবিল পরিবহনের বাসের চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন নিহতের ১০-১২ মিনিটের মধ্যে হাজার হাজার মানুষ কোথা থেকে এলো, সঙ্গে সঙ্গে কারা ফেসবুকে পোস্ট দিল; এসব নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মানিক মিয়া এভিনিউয়ে শুরু হওয়া সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, সড়ক নিরাপদ করতে আমাদের কর্মতৎপরতা চলমান রয়েছে। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক পরিবহন আইন করা হয়েছে। মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ শৃঙ্খলা ফেরাতে মহাসড়ক বিল পাস করা হয়েছে। সড়ক নিরাপদ করতে একটি কর্মসূচিতে বিশ্বব্যাংক সহায়তা করছে। বিআরটিএর যত জনবল থাকা দরকার ত‍া তো নেই উল্লেখ করে তিনি বলেন, তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি।

সম্প্রতি ঘটে যাওয়া দুই-তিনটি দুর্ঘটনার তথ্য তুলে ধরে তিনি বলেন, সড়কে দুর্ঘটনা কাম্য নয়, দুঃখজনক। রামপুরায় দুর্ঘটনার পর বিভিন্ন অভিযোগ উঠেছে, প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার ১০-১২ মিনিট পর হাজার হাজার মানুষ কোথা থেকে এলো? এত রাতে দুর্ঘটনার খবর ১০-১২ মিনিটের মধ্যে কিভাবে ছড়াল? মৃত্যুর সংবাদ দুঃখজনক। বিভিন্ন প্রশ্ন থাকার পরও আমরা দুর্ঘটনা এড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছি। আমরা শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়টি মেনে নিয়েছি।

সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তারই অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউ, কলাবাগান মাঠসংলগ্ন রাস্তা এবং কাকলি পুলিশ বক্সসংলগ্ন রাস্তায় একযোগে সড়ক নিরাপত্তামূলক রোড শো শুরু হয়েছে। এ কর্মসূচিতে স্টিকার ও লিফলেট বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রমে উপস্থিত আছেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

বিআরটিএর এনফোর্সমেন্ট শাখার পরিচালক সারোয়ার আলম জানান, ঢাকায় বিআরটিএর ৯টি ভ্রাম্যমাণ আদালত নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। অতিরিক্ত ভাড়া আদায় ছাড়াও অন্যান্য অপরাধ কমাতে এ অভিযান চলবে। আমরা সড়ক নিরাপদ রাখতে এ অভিযান অব্যাহত রাখব।

জামান / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির