ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ফের চালু হলো অন-অ্যারাইভাল ভিসা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১২-২০২১ দুপুর ৪:২৩

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির কারণে দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ফের চালু হলো বিদেশি নাগরিকদের জন্য বাংলাদেশে আগমনী ভিসা (ভিসা অন-অ্যারাইভাল)। গত ১ ডিসেম্বর (বুধবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগ থেকে চারটি ক্যাটাগরিতে অন-অ্যারাইভাল ভিসা চালুর নির্দেশ দেয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে স্পেশাল ব্র্যাঞ্চের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

সুরক্ষা সেবা বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে নিন্মোক্ত ক্যাটাগরির ব্যক্তিদের আগমনী ভিসা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

>> বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক এবং তাদের স্বামী/স্ত্রী/সন্তান।

>> কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারী বিদেশি নাগরিক।

>> বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী।

>> বাংলাদেশ সরকারের আমন্ত্রণে কোনো সরকারি সভা/সেমিনার/কনফারেন্স/অন্য কোনো ইভেন্টে অংশগ্রহণের জন্য আগত বিদেশি নাগরিক।

প্রয়োজনবোধে বিশেষ বিবেচনায় সুরক্ষাসেবা বিভাগের পূর্বানুমতি নিয়ে নির্দিষ্ট কোনো ভ্রমণকারীকে অন-অ্যারাইভাল ভিসা দেওয়া যেতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, আগমনী যাত্রীদের ক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত কোভিড-১৯ প্রটোকল অনুসরণ করতে হবে।

করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে প্রথমে গত বছরের ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত ঘোষণা করে সরকার। এরপর বন্ধ হয়ে যায় বিমান যোগাযোগও। পরে সাধারণ ছুটির সঙ্গে তাল মিলিয়ে দফায় দফায় বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। একই সঙ্গ বাড়ে অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদও। পরে ওই বছরের ১৬ জুন অনির্দিষ্টকালের জন্য স্থাগিত করা হয় অন-অ্যারাইভাল ভিসা।

জামান / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির