রোববার থেকে ফের মিলবে টিসিবির পণ্য
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য স্থিতিশীল রাখতে ও করোনাকালে সাধারণ আয়ের জনগণের সহায়তায় আগামীকাল রোববার (৫ ডিসেম্বর) থেকে আবারো সাশ্রয়ী মূল্যে ট্রাকে করে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সংস্থাটির এ বিক্রয় কার্যক্রম আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে চলতি বছর ষষ্ঠবারের মতো এ উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার (৪ ডিসেম্বর) টিসিবি থেকে এসব তথ্য জানা গেছে।
এ দফায় ভ্রাম্যমাণ ট্রাকে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল ও পেঁয়াজ বিক্রি করবে টিসিবি। সংস্থাটির ট্রাক থেকে প্রতি কেজি চিনি পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। প্রতি কেজি মসুর ডাল পাওয়া যাবে ৫৬ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন।
এছাড়া সয়াবিন তেল ১১০ টাকা লিটারে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার এবং পেঁয়াজ ৩০ টাকা দরে পাওয়া যাবে, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারবেন।
দেশব্যাপী প্রায় ৪৫০ জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রি কার্যক্রম চলবে।
জামান / জামান
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি