ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বিশ্ব শান্তি সম্মেলনে ‘ঢাকা শান্তি ঘোষণা’ গৃহীত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১২-২০২১ দুপুর ১১:৩৩

ঢাকায় আয়োজিত বিশ্ব শান্তি সম্মেলনে সাম্প্রদায়িক সহিংসতার নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে বিশ্ব নাগরিক দর্শনকে এগিয়ে নেয়ার জন্য ঘোষণা দেয়া হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব শান্তি সম্মেলনের সমাপনী অনুষ্ঠান শেষে ১৬ দফা ঢাকা ঘোষণা দেয়া হয়।

ঘোষণায় অকুণ্ঠভাবে সাম্প্রদায়িক সহিংসতার নিন্দা জানানো হয়। ঘোষণায় সব ধর্মের প্রতি শ্রদ্ধা ও মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানানো হয়। ঘোষণায় শান্তি প্রতিষ্ঠার জন্য সামাজিক ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। দারিদ্র্য, ক্ষুধা, রোগ, অপুষ্টি, অশিক্ষার বিরুদ্ধে একযোগে লড়াইয়ের ঘোষণা দেয়া হয়। গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি থেকে বেরিয়ে আইনের মুখোমুখি করার ঘোষণা দেয়া হয়।

উল্লেখ্য, শনিবার ঢাকায় শুরু হয় দুই দিনব্যাপী বিশ্ব শান্তি সম্মেলন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। তাদের মধ্যে ৫৯ জন প্রতিনিধি সশরীরে যোগ দেন। আর ৪০ জন প্রতিনিধি ভার্চ্যুয়ালি অংশ নেন।

জামান / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির