ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বাড়তে বাড়তে ভারতে ফের দৈনিক মৃত্যু ছাড়াল ৪ হাজার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৬-২০২১ দুপুর ১১:২১

কয়েকদিন মোটামুটি কমতির দিকে থাকলেও করোনা মহামারীতে বিপর্যস্ত ভারতে ফের বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যা। কয়েক দিন আগে দৈনিক মৃত্যু প্রায় দুই হাজারের কোঠায় নেমে এলেও শনিবার ফের তা ছাড়িয়েছে চার হাজারের গণ্ডি। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। একইসঙ্গে কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও।

শনিবার (১২ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৮৪ হাজার ৩৩২ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগী কমেছে ৭ হাজারের বেশি। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ১৫৫ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ২ জন। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় ৬০০। মহামারীর শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৬৭ হাজার ৮১ জন।

দৈনিক আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠাতেই ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ১০ লাখের ঘরে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী কমেছে প্রায় ৪১ হাজার। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ১০ লাখ ৮০ হাজার ৬৯০ জন।

সূত্র : এএনআই

এমএসএম / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের