দেশে টিকা উৎপাদনে দুই-চার দিনের মধ্যেই চুক্তি : স্বাস্থ্যমন্ত্রী
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশেই টিকা উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষ্যে দুই-চার দিনের মধ্যে একটি দেশের সঙ্গে সমঝোতা চুক্তি সই হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে একটি নতুন দৈনিক পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, দেশীয়ভাবে ভ্যাকসিন উৎপাদনের জন্য আমরা একটি প্রস্তাবনা জমা দিয়েছি। দুই-চার দিনের মধ্যে দিনের মধ্যে একটি বিদেশি সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। তবে কোনো দেশের সাথে বা কোনো কোম্পানির সাথে এই চুক্তি সই হবে এটা মন্ত্রী উল্লেখ করেননি।
জাহিদ মালেক বলেন, দেশের টিকা উৎপাদনে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুযায়ী কাজ চলমান রয়েছে।
স্বাস্থ্য সেবা প্রসঙ্গে তিনি আরও বলেন, আমাদের জেলা হাসপাতালগুলোর আধুনিকায়ন করা হচ্ছে। বিভাগে তিনশ কোটি টাকা ব্যয়ে আটটি বিশেষায়িত হাসপাতাল হচ্ছে। সেগুলোতে কিডনি ক্যান্সার এবং হার্টের রোগীদের চিকিৎসা হবে। এখন আর এসব রোগীদের কষ্ট করে ঢাকায় আসতে হবে না। বিভাগভিত্তিক হাসপাতালেই তারা মানসম্মত সেবা পাবেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, স্বাধীনতা চিকিৎসক ফোরামের (স্বাচিপ) সভাপতি ডা. ইকবাল আর্সলান প্রমুখ।
এমএসএম / এমএসএম
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি