করোনায় আরো ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৯১
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ১০ জনে। এ সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৯১ জন। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হলো ১৫ লাখ ৭৮ হাজার ১১ জন।
২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। এদের মধ্যে সরকারি হাসপাতালে চারজন ও বেসরকারি হাসপাতালে একজন মারা যান। মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ। মঙ্গলবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৪৮টি ল্যাবরেটরিতে ২০ হাজার ১৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো এক কোটি ১০ লাখ ২০ হাজার ৮৫৭ জনে।
নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ৪৫ শতাংশ। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৭২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০৮ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪২ হাজার ৯০৮ জনে। সুুস্থতার হার ৯৭ দশমিক ৭৮ শতাংশ।
করোনায় মৃত পাঁচজনের মধ্যে ঢাকা বিভাগে চারজন ও চট্টগ্রাম বিভাগে একজন রয়েছেন। এদের মধ্যে পঞ্চাশোর্ধ্ব একজন, ষাটোর্ধ্ব দুজন ও সত্তরোর্ধ্ব দুজন।
এমএসএম / জামান
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি