ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

চিত্রনায়ক ইমন র‍্যাব সদর দফতরে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১২-২০২১ রাত ৮:১৩

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক মামনুন হাসান ইমনের ফাঁস হওয়া ফোনালাপটির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইমনকে র‌্যাব সদর দফতরে ডেকে আনা হয়েছে।  

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে বিষয়টি জানানো হয়েছে।  আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার কিছু আগে ইমন র‌্যাব সদর দফতরে হাজির হন বলে জানা গেছে।  

র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সম্প্রতি ভাইরাল হওয়া অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দফতরে ডেকে আনা হয়েছে। তাকে এখন এ বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ফেসবুকে এক লাইভ টকশোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ের উদ্দেশ্যে অশালীন ও বর্ণবাদী মন্তব্য এবং ফাঁস হওয়া টেলিফোন কথোপকথনে চিত্রনায়িকা মাহির সাথে অত্যন্ত অশালীন ও অশ্রাব্য ভাষায় কথা বলা নিয়ে প্রচণ্ড সমালোচনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম থেকে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান মুরাদ হাসান। 

গতকাল সন্ধ্যায় সৌদি আরবের মক্কা থেকে ফেসবুক লাইভে এসে ফোন আলাপের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন মাহিয়া মাহী। তিনি জানান, ঘটনাটি দু'বছর আগের। 

এমএসএম / এমএসএম

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির