ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কে কোথায় কী করছেন সব খবর দলীয় প্রধানের কাছে আছে : কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১২-২০২১ রাত ৮:২৯

কে কোথায় কী করছেন, সব খবর দলীয় প্রধানের কাছে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে নিজ দপ্তরে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, কোনো অনিয়ম, অপকর্মের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। যেটা দেশবাসী এরই মধ্যে প্রমাণ পেয়েছে। অপরাধী যেই হোক, অপকর্ম যেই করুক, তিনি যেই হোন, কেউ আইনের ঊর্ধ্বে নন। সেটা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আবারও প্রমাণ করেছেন।

সাংবাদিকদের তিনি বলেন, আপনারা দেখেছেন, অপরাধী দলীয় পরিচয় দেয়। কিন্তু সরকার কিংবা আওয়ামী লীগ কখনো কোনো অপরাধীর পক্ষে দাঁড়ায়নি, কখনো কাউকে বাঁচানোর চেষ্টা করেনি। বিভিন্ন হত্যাকাণ্ড ও খুনের ঘটনায়ও কিন্তু ছাত্রলীগের জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আবরার হত্যার ব্যাপারে প্রায় সবাই ছাত্রলীগ করতো, সেখানেও কিন্তু সরকার কাউকে ছাড় দেয়নি।

ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীনভাবে কাজ করছে। সরকারের কোনোরূপ হস্তক্ষেপ নেই সেখানে। আমাদের অনেক মন্ত্রী-এমপির বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে। সাজা হয়েছে কারও কারও। স্পষ্টভাবে বলছি, অপরাধ করে কেউ ছাড় পাবে না। শেখ হাসিনার সরকার দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে শূন্যসহিষ্ণু নীতিতে অটল। চলমান রয়েছে সরকারের শুদ্ধি অভিযান। কে কোথায় কী করছেন, সব খবর দলীয় প্রধানের কাছে রয়েছে।

মন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে যারা বিদ্রোহে মদত দিচ্ছে, পেছন থেকে যেসব মন্ত্রী-এমপি কলকাঠি নাড়ছে, প্রত্যেকের নাম কিন্তু প্রধানমন্ত্রীর কাছে তালিকা চলে এসেছে। সময়মতো প্রত্যেকেরই এজন্য শাস্তি ভোগ করতে হবে। এখানে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।

জামান / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির