ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

আইসোলেশনে জাতিসংঘ মহাসচিব


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-১২-২০২১ দুপুর ১১:৩২

করোনাভাইরাসে আক্রান্ত এক কর্মকর্তার সংস্পর্শে এসে আইসোলেশনে চলে গেছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। মঙ্গলবার (৭ ডিসেম্বর) করোনা আক্রান্ত ওই কর্মকর্তার সংর্স্পশে আসেন তিনি। এরপরই তিনি আইসোলেশনে চলে যান এবং আগামী কয়েকদিন সংস্থাটির এই শীর্ষ ব্যক্তি সেখানেই অবস্থান করবেন।

কূটনৈতিক বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে বুধবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। এদিকে আইসোলেশনে থাকায় আগামী কয়েকদিনের নির্ধারিত সকল মুখোমুখি অনুষ্ঠিতব্য বৈঠক ও কর্মসূচিও বাতিল করেছেন ৭২ বছর বয়সী জাতিসংঘ মহাসচিব।

এএফপি বলছে, বুধবার নিউইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘ প্রেস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আন্তেনিও গুতেরেসের। কিন্তু আইসোলেশনে থাকায় তিনি সেখানে অংশ নিতে পারবেন না।

এছাড়া বৃহস্পতিবার জলবায়ু পরিবর্তন ও সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল তার। সেখানেও তার অনুপস্থিতি অনেকটা নিশ্চিত।

এদিকে আন্তেনিও গুতেরেসের শারীরিক অবস্থা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তবে তিনি জানিয়েছেন, করোনা টিকার উভয় ডোজ আগেই নিয়েছিলেন গুতেরেস। মাত্র কয়েকদিন আগে টিকার বুস্টার ডোজ নিয়েছেন তিনি।

এমএসএম / এমএসএম

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাড়ল সোনার দাম

নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম