ফিলিস্তিনি কিশোরকে গুলি করে মারল ইসরায়েলি সেনারা
অবরুদ্ধ পশ্চিম তীরে বিক্ষোভরতদের ওপর ইসরায়েলি সেনাদের চালানো গুলিতে এক কিশোর নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এ নিয়ে চলতি বছর ইসরায়েলি সেনাদের হাতে আট ফিলিস্তিনি শিশুর মৃত্যু হলো। শুক্রবার (১১ জুন) প্যালেস্টিনিয়ান রেড ক্রিসেন্ট এ তথ্য জানায়।
সংস্থাটি জানায়, মোহাম্মাদ সাইদ হামায়েল নামে ১৫ বছর বয়সী ওই কিশোর বেইতা এলাকায় অনুষ্ঠিত এক বিক্ষোভে নিহত হয়। নিকটবর্তী এলাকায় ফিলিস্তিনি জমিতে অবৈধ ইহুদি স্থাপনা সম্প্রসারণের প্রতিবাদে সেখানে জড়ো হলে বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়। এ ঘটনায় আরো ছয় ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি সেনারা বিক্ষোভকারীদের দিকে গুলি, টিয়ারশেল, রাবার আবৃত স্টিল পেলেট নিক্ষেপ করে।
জানা গেছে, বেইতা এলাকায় গত কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে। সেখানকার মাউন্ট সাবিহ গ্রামে ইসরায়েলি দখলদাররা চৌকি বসানোর পর এ বিক্ষোভের সূত্রপাত। ইসরায়েলিদের চৌকির কারণে সেখানে বংশ পরম্পরায় বসবাসরত ১৭টি ফিলিস্তিনি পরিবারের শতাধিক মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে। ইসরায়েলি চৌকির কারণে ওই পরিবারগুলোর আয়ের প্রধান উৎস জলপাইয়ের চাষাবাদ ব্যাহত হচ্ছে।
এদিকে, কুফর কোয়াদ্দৌম গ্রামে সংঘটিত আরেক বিক্ষোভে ইসরায়েলি সেনাদের নিক্ষিপ্ত টিয়ারশেলে অসুস্থ হয়ে পড়েছে আট মাস বয়সী এক শিশু। তাদের পরিবারকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় পায়ে রাবার আবৃত স্টিল বুলেট লেগে জখম হয়েছে ১০ বছর বয়সী আরেক শিশু।
জামান / জামান
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক