ডেঙ্গু আক্রান্ত আরো ৬০ জন হাসপাতালে ভর্তি
ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ৬০ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৪ জনে। বুধবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) ই-এম আই এস ডা. মোহাম্মদ জাহিদুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় রাজধানীর হাসপাতালে ভর্তি হওয়া ৩৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে ২২ জন ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন। এছাড়া ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন। এ নিয়ে চলতি বছর সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৩৯ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৫০৫ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত আক্রান্ত সর্বমোট ডেঙ্গুরোগীর মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৯৮ জন, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১ জন, অক্টোবরে পাঁচ হাজার ৪৫৮ জন, নভেম্বরে তিন হাজার ৫৬৭ জন হাসপাতালে ভর্তি হন। এছাড়া ১ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত আরও ৬১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে মৃত ১০০ জনের মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন, নভেম্বরে সাতজন এবং ৮ ডিসেম্বর পর্যন্ত নয়জনের মৃত্যু হয়।
জামান / জামান
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি