বেগম রোকেয়া দিবস আজ
আজ ৯ ডিসেম্বর, বেগম রোকেয়া দিবস। দেশের বিভিন্ন স্থানে এই দিবসটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে। নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার কীর্তি আজও আলো ছড়াচ্ছে সমাজে, দেশ থেকে দেশে। রোকেয়া দিবস সরকারিভাবে দেশে পালন করা হয়। দিনটি উপলক্ষে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ‘বেগম রোকেয়া পদক-২০২১’ প্রদানের জন্য পাঁচজন বিশিষ্ট নারী ব্যক্তিত্বকে চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছেন।
এ বছর নারী শিক্ষায় অবদানের ক্ষেত্রে রোকেয়া পদকের জন্য মনোনীত হয়েছেন কুমিল্লা জেলার অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা। নারী অধিকার প্রতিষ্ঠায় মনোনীত হয়েছেন যশোর জেলার অর্চনা বিশ্বাস। নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের জন্য মনোনীত হয়েছেন কুমিল্লা জেলার মরহুমা শামসুন্নাহার রহমান পরাণ (মরোণোত্তর)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রোকেয়া হলের প্রভোস্ট জিনাত হুদা সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের জন্য মনোনীত হয়েছেন। তার নিজ জেলা মুন্সীগঞ্জ। পল্লী উন্নয়নে অবদান রাখায় জন্য মনোনীত হয়েছেন কুষ্টিয়া জেলার গবেষক ড. সারিয়া সুলতানা।
আজ সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক ২০২১ প্রদান করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যোগদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে চার লাখ টাকার চেক, রেপ্লিকাসহ একটি ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণপদক ও সম্মাননাপত্র প্রদান করা হবে।
জামান / জামান
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি