রানী এলিজাবেথের সঙ্গে জি-৭ নেতাদের সাক্ষাৎ
যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বের বৃহত্তম অর্থনীতির সাতটি দেশের রাষ্ট্রপ্রধানরা। গতকাল শুক্রবার (১১ জুন) দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের কার্বিস উপসাগরের কর্নিশ সমুদ্র উপকূলের রিসোর্টের কাছে বিশ্বের বৃহত্তম অভ্যন্তরীণ রেইন ফরেস্টের ছাউনির নিচে এ সাক্ষাৎগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও দেখা হয়েছে রানির। খবর এনডিটিভির।
তিন দিনব্যাপী জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নেয়া সাতটি ধনী দেশের রাষ্ট্রপ্রধানদের সংবর্ধনা দিয়েছেন ৯৫ বছর বয়সী ব্রিটিশ রানি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুত্র এবং উত্তরাধিকারী প্রিন্স চার্লস, তার স্ত্রী ক্যামিলা এবং নাতি প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট উইলিয়াম। বিশ্বনেতাদের সঙ্গে বসার পর রানী দ্বিতীয় এলিজাবেথ হাসি মুখে জিজ্ঞাসা করেন, আপনারা কী নিজেদের এখানে উপভোগ করছেন? জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, হ্যাঁ। আমরা উপভোগ করছি।
এই ইভেন্টের মধ্য দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ হয়েছে ব্রিটিশ রানীর। দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করা যুক্তরাষ্ট্রের ১৩তম প্রেসিডেন্ট বাইডেন। আগামী রবিবার সন্ধ্যায় জি-৭ সম্মেলন শেষে উইন্ডসর ক্যাসলে আনুষ্ঠানিকভাবে রানীর সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট।
সূত্র : এনডিটিভি
জামান / জামান
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক