বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও গংদের গণধোলাই দেয়া হবে : আল নাহিয়ান খান জয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও গংদের গণধোলাই দেয়া হবে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশ থেকে মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুতুল দাহ করা হয়। এর আগে মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাবি শাখার নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে মিলিত হয়।
এতে সভাপতির বক্তব্যে জয় বলেন, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস, এ কথা জাতির পিতা বলেছেন। আজকে মোয়াজ্জেম হোসেন আলাল জাতির পিতার সুযোগ্য কন্যাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়। আলাল গংদের যেখানে পাওয়া যাবে, সেখানে গণধোলাই দিয়ে প্রতিহত করা হবে। কোনো আপn করা হবে না।
বিএনপি বিভিন্ন জায়গায় অরাজকতা করার চেষ্টা করছে জানিয়ে জয় সবাইকে সজাগ থাকতে বলেন। আবরার ফাহাদের রায় নিয়ে তিনি বলেন, আমরা মনে করি উচ্চ আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে। পাশাপাশি যারা ওই সময়ে ঘটনাস্থলে ছিল না, তারা যেন শাস্তির আওতায় না আসে সেটাও আদালতকে বিবেচনায় নিতে হবে।
সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, বুয়েটের আবরার হত্যার পর ছাত্রলীগই সর্বপ্রথম ঢাকা শহরে শোক মিছিল বের করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এই হত্যার দ্রুত বিচার হয়েছে। বুয়েটের সব শিক্ষক-শিক্ষার্থীরা এই রায়কে সাধুবাদ জানিয়েছেন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক এজিএস সাদ্দাম হুসাইন।
এমএসএম / এমএসএম
নিজের সুবিধায় আইন করে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি : মঞ্জু
পরাজিত শক্তি নানা চক্রান্ত করছে, ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : আমান
সরকার অন্যায়ের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিলে জনগণ পাশে থাকবে : রিজভী
প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে
অনেক ডিসেম্বর আসবে,শেখ হাসিনা আসবে না: রাশেদ খান
তুরস্কের সঙ্গে আমাদের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে : বিরোধীদলীয় নেতা
মিয়া গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশা, ভিত্তিহীন বললো জামায়াত
আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী : আসিফ মাহমুদ
রাষ্ট্র-রাজনীতিতে ওলামাদের উপেক্ষার পরিণতি ভালো হয় না : চরমোনাই পীর
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে : রিজভী
দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী
গঙ্গা চুক্তি শুধু নবায়ন নয়, নতুন করে করতে হবে : নাহিদ ইসলাম