জানুয়ারিতেই আর্জেন্টিনার দায়িত্বে মাসচেরানো
গুঞ্জনটা বেশ কয়েকদিন ধরেই ছিল। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের খবরই শেষমেশ সত্যি হলো। হ্যাভিয়ের মাসচেরানোকেই অ-২০ দলের কোচ হিসেবে বেছে নিল আর্জেন্টিনা।
আজ রাতে এই আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। আলবিসেলেস্তেদের সাবেক এই অধিনায়ক আগামী জানুয়ারিতে দলের দায়িত্ব নেবেন বলে জানা গেছে সে বিবৃতিতে।
সেখানে লেখা হয়েছে, ‘অ-২০ দলের কোচ হিসেবে হ্যাভিয়ের মাসচেরানোর দায়িত্ব গ্রহণের বিষয়টি চূড়ান্ত করতে আজ সভাপতি ক্লদিও তাপিয়া তার সঙ্গে দেখা করেছিলেন। আগামী ২০২২ সালের জানুয়ারি থেকে দলের দায়িত্ব নেবেন তিনি।’
অ-২০ দলে মাসচেরানোর পূর্বসূরি ছিলেন ফার্নান্দো বাতিস্তা। কিন্তু সম্প্রতি তার ডাক এসেছে আরও বড় দায়িত্বের। চলতি বিশ্বকাপ বাছাইপর্বের কনমেবল অঞ্চলে তলানিতে থাকা ভেনেজুয়েলা জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন হোসে পেকারম্যান। তারই সহকারী হওয়ার প্রস্তাব পেয়েছিলেন বাতিস্তা। সে প্রস্তাবে সাড়া দিয়ে অ-২০ দলের দায়িত্ব ছাড়েন তিনি। এরপরই মাসচেরানোর ডাক পড়ে দলটিতে।
খেলোয়াড়ি জীবনে মাসচেরানোর বাড়তি খ্যাতি ছিল ফুটবলীয় প্রজ্ঞার কারণেও। সে প্রজ্ঞাকে দলের জন্য কাজে লাগানোর ইচ্ছে থেকে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন আরও আগে থেকেই সংস্থাটির কোনো একটা দায়িত্বে আনার কথা ভাবছিল। চলতি বছরের শুরুর দিকে শোনা যাচ্ছিল ফেডারেশনের মেথডলজি ও ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। কিন্তু সে গুঞ্জন সত্যি না হলেও এবার সত্যি হলো তার বয়সভিত্তিক দলের কোচ হওয়ার বিষয়টি।
তিনি দলে যোগ দেওয়ার ফলে আর্জেন্টাইন বয়সভিত্তিক ও জাতীয় দলগুলোর কোচিং স্টাফে যোগ হলো আরও এক কিংবদন্তি আর্জেন্টাইন সাবেক ফুটবলারের নাম। বর্তমানে পাবলো আইমার আছেন আর্জেন্টিনা অ-১৭ দলের কোচ ও জাতীয় দলে লিওনেল স্ক্যালোনির সহকারী হিসেবে। স্ক্যালোনির সহকারী হিসেবে আছেন দেশটির কিংবদন্তি ডিফেন্ডার ওয়াল্টার স্যামুয়েলস ও রবার্তো আয়ালাও।
এমএসএম / এমএসএম
রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়