ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

শীতের ‍আমেজের মধ্যেও কাঁচাবাজার গরম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-১২-২০২১ দুপুর ১২:৩৫

বিগত কয়েক মাস ধরেই চড়া সবজির বাজার। বিক্রেতারা বলছিলেন, শীতের সবজি বাজারে এলেই দাম কমে যাবে। তবে শীত প্রায় চলে এলেও কমেনি সবজির দাম। এখনো বেশিরভাগ সবজি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকার ‍উপরে। ক্রেতারা বলছেন, আর কবে সবজির দাম কমবে?

শুক্রবার (১০ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, এখনো বাড়তি দামেই বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। তবে বিক্রেতাদের দাবি, আগের চেয়ে দাম কমেছে সবজির। অন্যদিকে ক্রেতারা বলছেন, বিগত বছরগুলোর এই সময়ে সবজির দাম অনেক কম ছিল। তবে চলতি বছরজুড়েই সবজির দাম বেশ চড়া।

সাপ্তাহিক ছুটির দিন বাজার ঘুরে দেখা গেছে, শীতের সবজি প্রতি পিস বাঁধাকপি ৪০ টাকায় ও ফুলকপি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে বেগুন ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, গাজর ৮০-৯০ টাকা, করলা ৬০ টাকা, মূলা ৩০-৪০ টাকা, শসা ৪০ টাকা, কাঁচা টমেটো ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, শালগম ৫০ টাকা, নতুন আলু ৪০ টাকা, টমেটো ১২০ টাকা, শিম ৫০ টাকা, পেঁয়াজ ৬৫-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও লাউ প্রতি পিস ৫০-৬০ টাকা এবং এক হালি লেবু বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

ক্রেতারা বলছেন, বছরজুড়েই বাজারে সবজির দাম চড়া। দাম বেশি কেন প্রশ্ন করলে বিক্রেতারা জানান, শীত এলেই সবজির দাম কমে যাবে। শীত তো প্রায় চলে এসেছে। তবুও সবজির দাম কমেনি। তাহলে সবজির দাম কমবে কবে? বাজারে বেশিরভাগ সবজিই ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দু-একটি সবজি ৪০ টাকায় আছে। কিন্তু অন্য বছরগুলোর এই সময় সবজির দাম আরো অনেক কম ছিল।

সবজি বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে সবজির দাম বেশি। তাই খুচরা বাজারেও এর প্রভাব পড়ছে। শীতের সবজি পরিপূর্ণভাবে বাজারে এলে দাম কমে যাবে। তবে কিছুদিন আগের তুলনায় দাম কিছুটা কমেছে।এই দাম আরো কমবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে সবজিসহ অন্যান্য কাঁচামাল রাজধানীতে আসে। বর্তমানে ট্রাকের ভাড়াও বেশি। সব মিলিয়ে সবজির দাম কিছুটা চড়া আছে। কিছুদিনের মধ্যে বাজারে নতুন সবজি ‍এলেই দাম অনেক কমে যাবে।

জামান / জামান

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাড়ল সোনার দাম

নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম