কাদের মির্জাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ-সড়ক অবরোধ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রীর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার নেতৃত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের ওপর হামলার প্রতিবাদে তার কর্মী-সমর্থক ও অনুসারীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন। শনিবার (১২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে এ ঘটনায় কাদের মির্জার সম্পৃক্ততার অভিযোগে উপজেলার ৮টি ইউনিয়নে কাদের মির্জার বিচার দাবি করে সড়কে ব্যারিকেড দিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে বক্তারা তাকে গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
সরেজমিন দেখা যায়, অবরোধ করে দেয়া হয়েছে বসুরহাট টু বাংলাবাজার-চাপরাশির হাটের প্রধান সড়ক, উপজেলার ৮ ইউনিয়নের প্রধান সড়কগুলো উপজেলার প্রধান বাণিজ্যিক শহর বসুরহাট থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বসুরহাট বাজারে প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সামনে বসুরহাট টু দাগনভূঞা সড়কে এ ঘটনা ঘটে। অপরদিকে এ হামলার প্রতিবাদে কোম্পানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে এখনো কাদের মির্জার বিরুদ্ধে মিছিল করছেন বাদল অনুসারীরা।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, আমরা সড়ক অবরোধের কথা শুনেছি। তবে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
উল্লেখ্য, আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল তার ব্যক্তিগত গাড়িতে করে আ’লীগ নেতা আলালসহ ঢাকার উদ্দেশে বসুরহাট হয়ে রওনা করেন। যাত্রাপথে বসুরহাট বাজারের প্রেসক্লাব কোম্পানীগঞ্জের একটু সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে কাদের মির্জা তার ৪০-৫০জন অনুসারী নিয়ে বাজার পরিদর্শন করে আসার পথে বাদলের গাড়ির মুখোমুখি হন। এ সময় কাদের মির্জার নেতৃত্বে তার অনুসারী কেচ্ছা রাসেল, ডাকাত মাসুদ খান, শিহাব, সজল, আরিফ, ওয়াসি
উপজেলা আ’লীগের মুখপাত্র মঞ্জু অভিযোগ করেন, হামলাকারীরা প্রথমে তার গাড়ির পেছনে গুলি করে। একপর্যায়ে গাড়ির গতিরোধ করে তাকে এলোপাতাড়ি পিটিয়ে তার হাত-মাথা ফাটিয়ে দেয়, পা ও বুকের হাড় ভেঙে দেয় এবং কানে গুরুত্বর জখম করে।
এ বিষয়ে জানতে কাদের মির্জাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।
এমএসএম / জামান
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২