রংপুরে জাতীয় ভ্যাট দিবসপালিত
ভ্যাটের টাকায় সারাদেশে অভাবনীয় সাফল্য অর্জিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার (১০ ডিসেম্বর) জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২১ উপলক্ষে শ্রেষ্ঠ করদাতাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এ কথা বলেন।
তিনি বলেন, ভ্যাট প্রদান করে উন্নয়নের অংশীদারিত্বে এগিয়ে যাচ্ছে।এই ধারাবাহিকতা রক্ষা করে রংপুরের প্রতিটি উন্নয়নে রংপুরের মানুষের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। এজন্য সবাইকে নিয়মিত ভ্যাট প্রদান করার আহ্বান জানান তিনি।
সকালে নগরীর রূপকথা থিমপার্ক মিলনায়তনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার শওকত আলী সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর আপিল ও অব্যাহতি) মো. আব্দুল মজিদ, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কর কমিশনার অরুণ কুমার বিশ্বাস। কী নোট উপস্থাপন করেন অতিরিক্ত কর কমিশনার জুয়েল আহমেদ।
অনুষ্ঠানে চলতি বছর রংপুর বিভাগে উৎপাদন সেবা ও ব্যবসা ক্যাটাগরিতে মোট ১৪টি ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো- রংপুরের মেসার্স হরিন বিড়ি ফ্যাক্টরি, মিলন বাজার, আদ-দ্বীন মাদার কেয়ার লিমিটেড, সৈয়দপুর-নীলফামারীর ইকো পেপার মিলস লিমিটেড, মেসার্স আলহাজ কুতুব অ্যান্ড সন্স, গাইবান্ধার ইউনাইটেড ফুট কেয়ার (বাংলাদেশ) প্রা. লি., মেসার্স ইরা বাজাজ, লালমনিরহাটের মেসার্স মতি বিড়ি অ্যান্ড আলম বিড়ি ফ্যাক্টরি, মেসার্স এন কে মটরস, তেঁতুলিয়া পঞ্চগড়ের মেসার্স কমলেস ট্রেডার্স, কুড়িগ্রামের মেসার্স নাসির অ্যান্ড কোং, টিডি এইচ গেস্ট হাউস, দিনাজপুরের নুর মটরস অ্যান্ড ইলেকট্রনিক্স, ঠাকুরগাঁওয়ের এ রউফ ট্রেডার্স।
‘অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন’ স্লোগানে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে কাস্টমস, এক্সইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর এ অনুষ্ঠানের আয়োজন করে।
এমএসএম / জামান
দর্শনা কেরুতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান
গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম
ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন
মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল
শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)
মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’
হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু
এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা