ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ভবিষ্যতে বাংলাদেশি পাসপোর্টকে বিশ্ব সমীহ করবে : পররাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১২-২০২১ সকাল ৮:১

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এখন বিদেশি অনেক দূতাবাসে গেলে বাংলাদেশের পাসপোর্ট দেখলে তাচ্ছিল্যের সঙ্গে বিদায় করে দেয়। তবে আগামীতে বিদেশি দূতাবাসে বাংলাদেশি পাসপোর্টের সম্মান দেখার প্রত্যাশায় আছি। শুক্রবার (১০ ডিসেম্বর) রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে এফবিসিসিআই আয়োজিত ১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর : লাল সবুজের মহোৎসব’-এর দশম দিনের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিন ছিল খুলনা ও সিলেট বিভাগের ওপর আয়োজন।

ড. মোমেন বলেন, বিদেশি দূতাবাস যেন বাংলাদেশি পাসপোর্ট দেখলেই বলে, তুমি বাংলাদেশি? এসো এসো, আমার ঘরে এসো। এমন দিনের প্রত্যাশায় আছি। ভবিষ্যতে এমন দিন আসবে, যখন বাংলাদেশের পাসপোর্ট দেখলে প্রতিটি দেশের দূতাবাস সমীহ করবে।

তিনি বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সামাজিক খাতেও বাংলাদেশের অর্জন প্রশংসনীয়। মাত্র ৫০ বছরে বাংলাদেশের এ অর্জনকে পুরো বিশ্বই স্বীকৃতি দিয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সোনার মানুষ হতে হবে।

মন্ত্রী বলেন, প্রত্যেককে দেশকে কিছু দেওয়ার জন্য পণ করতে হবে। বাংলাদেশকে বিশ্বের দরবারে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। ধনী-গরিবের বৈষম্য রোধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই বঙ্গবন্ধুর স্বপ্নকে আমরা বাস্তবে রূপ দিতে চাই। এ লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।

তিনি বলেন, মুক্তিযোদ্ধারা একটি শোষণহীন ও সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশায় নিজের জীবন বাজি রেখেছিলেন। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে এখন সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। সরকারের যুগোপযোপী নীতির কারণে দেশে ব্যবসায়ী ও সরকারের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

জামান / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির