ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দু-তিন দিন পর থেকে কমবে তাপমাত্রা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১২-২০২১ সকাল ৮:২২

ডিসেম্বরের মাঝামাঝি সময় প্রায় এসেই গেছে। এখন গ্রামাঞ্চলে শীত অনুভূত হলেও ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে তেমনটা হচ্ছে না। তবে দু-তিন দিন পর থেকে সারাদেশেই তাপমাত্রা কমবে। তখন অপেক্ষাকৃত বেশি মাত্রায় শীত অনুভূত হবে। 

শুক্রবার রাতে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস এমনটি জানিয়ে বলেন, এখন দিনে তাপমাত্রা বাড়বে, রাতে কমবে। তবে আগামী দু-তিন দিন পর থেকে তাপমাত্রা আরও কমতে শুরু করবে। 

বৃহস্পতিবার রাতে রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের আভাস রয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, দেশের কোথাও বৃষ্টিপাতের আভাস নেই। 

শিগগিরই শৈত্যপ্রবাহ হতে পারে কিনা- এ বিষয়ে তিনি বলেন, আগামী কয়েকদিনে শৈত্যপ্রবাহ নামছে না। আবহাওয়া অধিদফতর অবশ্য ডিসেম্বরের শেষভাগে শৈত্যপ্রবাহের আভাস দিয়ে দিয়ে রেখেছে।      

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

শনিবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৩১ মিনিটে, সূর্যাস্ত ৫টা ১৩ মিনিটে। পরবর্তী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে পারে। 

জামান / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির