ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাচ্ছেন চার সাঁতারু


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১২-২০২১ দুপুর ১১:৫৩

আগামী ১৬ থেকে ২১ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিতব্য ১৫তম ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন বাংলাদেশের চার সাঁতারু। ১৩ ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ দল আবুধাবির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে তারা। বাংলাদেশের চার সাঁতারু হচ্ছেন- আসিফ রেজা, জুয়েল আহমেদ, সোনিয়া আক্তার টুম্পা ও সোনিয়া খাতুন। কর্মকর্তা হিসেবে তাদের সঙ্গে যাচ্ছেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম। এছাড়াও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মোল্লা বদরুল সাইফ আবুধাবি যাবেন ফিনা কংগ্রেসে অংশ নিতে। আসিফ রেজা ৫০ ও ১০০ মিটার ফ্রি-স্টাইলে, জুয়েল আহমেদ ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকে, সোনিয়া আক্তার টুম্পা ৫০ ও ১০০ মিটার ফ্রি-স্টাইলে এবং সোনিয়া খাতুন ৫০ ১০০ মিটার বাটারফ্লাইয়ে অংশ নেবেন।

 

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে