ভিসা মেলেনি, টিকিট হাতে দুবাই বিমানবন্দরে ডা. মুরাদ
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বসে আছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। মধ্যপ্রাচ্যের এ শহরে প্রবেশের চেষ্টা করলেও আগে থেকে ভিসা না নেওয়ায় তাকে বসিয়ে রেখেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
দুবাই বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানায়, টরন্টো থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-২৪২ ফ্লাইটে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় দুবাইয়ে এসে পৌঁছান ডা. মুরাদ। এরপর তিনি বিমানবন্দরের টার্মিনাল-৩ এ প্রবেশ করেন। তবে অন-অ্যারাইভাল অথবা পর্যটন ভিসা না থাকায় তিনি ইমিগ্রেশন পার হতে পারেননি।
সূত্র আরও জানায়, বিমানবন্দরের ট্রানজিট এলাকায় বসে দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন মুরাদ। তার সঙ্গে কথা বললেও শনিবার দুবাইয়ে সরকারি ছুটি থাকায় ভিসার ব্যবস্থা করতে পারেননি দূতাবাসের কর্মকর্তারা। তারা মুরাদকে রোববার পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন।
ডা. মুরাদ হাসান দুবাই বিমানবন্দরে বসেই এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটের বিজনেস ক্লাসের একটি টিকিট কেটেছেন। ফ্লাইটটি দুবাইয়ের স্থানীয় সময় শনিবার মধ্যরাত (রোববার) ১টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছাড়বে। সকাল ৮টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করবে। টিকিট কাটা থাকলেও শেষ পর্যন্ত তিনি ঢাকায় আসবেন কি না, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারণ টিকেট কাটার পরও মুরাদ বেশ কয়েকবার দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।
বৃহস্পতিবার রাতে দেশ ছেড়ে ডা. মুরাদ শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। নারীদের নিয়ে বিতর্কিত ও অশোভন মন্তব্য সম্পর্কে তাকে ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সঙ্গে তার কাছে বিভিন্ন ভিডিও, ছবি ও সংবাদের বিষয়ে জানতে চাওয়া হয়।
মুরাদ কী কারণে কানাডায় এসেছেন, সে বিষয়েও জানতে চান ইমিগ্রেশন কর্মকর্তারা। এ সময় যুক্তিযুক্ত কারণ দেখাতে ব্যর্থ হন ডা. মুরাদ। সরকারি ও ব্যক্তিগত পাসপোর্ট জটিলতার বিষয়েও কানাডা ইমিগ্রেশন জানতে চাইলে কোনো সদুত্তর দিতে না পারায় তাকে পিয়ারসন এয়ারপোর্ট থেকে পুনরায় দুবাইয়ে ফেরত পাঠানো হয়।
বিভিন্ন টকশো ও অনুষ্ঠানে নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য, নারীদের নিয়ে অশোভন বক্তব্য ও ঢাকাই সিনেমার এক নায়িকার সঙ্গে অডিও ফাঁসের ঘটনায় সোমবার ডা. মুরাদকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মঙ্গলবার তিনি পদত্যাগ করেন। পরে তিনি জামালপুর আওয়ামী লীগের পদ হারান।
মুরাদ হাসান জামালপুর-৪ আসনের সংসদ সদস্য। পেশায় চিকিৎসক এ রাজনীতিবিদ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তাকে। ২০১৯ সালের মে মাসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন তিনি।
পদত্যাগের পর গত বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে কানাডার উদ্দেশে রওনা হন। কিন্তু তিনি সেদেশে প্রবেশ করতে পারেননি।
জামান / জামান
নাগরিকের অধিকার বুঝে না বলেই জামায়াত জন্মের পর এই প্রথম বিরোধীদল হয়েছে
তৃতীয় দফায় ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ
সুযোগ পেলে স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করতে প্রস্তুত: অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরান
বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে আখতারুজ্জামানের জামিন হয়নি
মক্কা-মদিনাকে সংঘাতের লক্ষ্যবস্তু না করার আহ্বান ইসলামী আন্দোলনের
জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের উদ্যোগে ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন ৪৬ জন
দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির
এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ
প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার
দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়