ওমিক্রন : জনপ্রশাসনের সবাইকে মাস্ক পরার নির্দেশ
দেশে করোনা ভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর এবং সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) এমন নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, বর্তমানে অফিসে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনেকে মাস্ক পরিধান করছেন না। কোভিড-১৯-এর প্রকোপ কিছুটা কমলেও একেবারে নির্মূল হয়নি। এরমধ্যে আবার করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এ অবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। এ কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগ প্রধান এবং অধীন দপ্তর-সংস্থার প্রধানদের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।
এর আগে শনিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের দেহে করোনা ভাইরাসের ওমিক্রন ধরন শনাক্ত হয়, যার মাধ্যমে দেশে এই প্রথম ওমিক্রন ধরন শনাক্ত হলো।
জামান / জামান
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি