ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ : ১৯ ডিসেম্বর সই হবে সমঝোতা স্মারক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১২-২০২১ দুপুর ১১:৩৪

বাংলাদেশি কর্মী নিয়োগে সমঝোতা স্মারক বা এমওইউ সইয়ের জন্য শিগগিরই মালয়েশিয়ায় যাচ্ছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। গতকাল রোববার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, সমঝোতা স্মারক সইয়ের জন্য ১৮ ডিসেম্বর রাতে কুয়ালালামপুর যাবেন মন্ত্রী ইমরান আহমদ। এর আগে ১০ ডিসেম্বর রাতে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারাভানান আনুষ্ঠানিক এক চিঠিতে বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদকে আমন্ত্রণ জানান। মন্ত্রীকে চলতি মাসের ১৬ বা ১৭ তারিখে সমঝোতা স্মারক সইয়ের জন্য আমন্ত্রণ জানানো হয়। 

বাংলাদেশে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠান রয়েছে। তাই মালয়েশিয়ার নির্ধারিত দিনে বাংলাদেশের মন্ত্রীসহ প্রতিনিধিদের সেদেশে যাওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে, ১৯ ডিসেম্বরের পর দেশে থাকবেন না মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারাভানান। 

এমন বাস্তবতায় ১৮ ডিসেম্বর অভিবাসী দিবসের অনুষ্ঠান শেষে রাতেই মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হবেন মন্ত্রী ইমরান আহমদ। পরদিন অর্থাৎ ১৯ ডিসেম্বর মালয়েশিয়ায় সই হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ও আলোচিত শ্রমবাজার সংক্রান্ত সমঝোতা স্মারক।

জানা গেছে, আগের চেয়ে এবারের সমঝোতা স্মারকে বেশকিছু বিষয়ে পরিবর্তন আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য- জিটুজি প্লাস পদ্ধতি উল্লেখ থাকছে না; যুক্ত হচ্ছে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সি; থাকছে কর্মীদের বাধ্যতামূলক বিমা; কর্মীদের দেশে ফেরার ব্যবস্থা ও খরচ বহন করবে নিয়োগদাতা; চুক্তি মেয়াদে কর্মীদের দায়িত্ব নিতে হবে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সিকেও; বয়স নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত। কর্মীদের মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় বা খরচ কতো হবে, তা জানা যাবে স্মারক সইয়ের পর।

জামান / জামান

রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না

ছুটির দিনেও সবজিতে অস্বস্তি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

এলজিইডির প্রধান প্রকৌশলীর মেয়াদ বাড়ল আরও এক বছর

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ২৫০ জন গুম, মিলেছে প্রাথমিক সত্যতা

রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, সেটা নিশ্চিত করবে সরকার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি

রাস্তার কাজে তাড়াহুড়ো নয়, মান নিশ্চিতের তাগিদ সড়ক প্রতিমন্ত্রীর

সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর স‌ঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের বৈঠক

মাদক ও মোবাইল আসক্তিকে শিক্ষার্থীদের ‘লালকার্ড’