ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

আগামী ডিসেম্বর থেকে দিয়াবাড়ী-আগারগাঁও রুটে চলবে মেট্রোরেল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১২-২০২১ দুপুর ১১:৪০

এক বছর পরীক্ষামূলক চলাচলের পর আগামী বছরের ডিসেম্বর থেকে দিয়াবাড়ী-আগারগাঁও পর্যন্ত যাত্রীসহ বাণিজ্যিক চলাচল শুরু করবে মেট্রোরেল। দিয়াবা‌ড়ী থেকে আগারগাঁও রেলপথে প্রথম দফায় ১০টি ট্রেন চল‌বে। এগুলো দুই দিক থে‌কে সা‌ড়ে তিন মি‌নিট পর পর চলাচল করবে বলে জানিয়েছেন মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। রোববার (১২ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ে গনমাধ্যমকর্মীদের তিনি এ তথ্য জানান। 

রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত রোববার সকালে নয়টি রেলস্টেশন অতিক্রম করেছে ছয় বগির একটি মেট্রোরেল। দিয়াবাড়ী থেকে সকাল ৯টা ৩৯ মিনিটে যাত্রা শুরু করে ধীরে ধীরে ট্রেনটি আগারগাঁও পৌঁছায় বেলা ১১টায়। আগারগাঁও রেলস্টেশনে ৪০ মিনিট অবস্থান করে লাল সবুজ রাঙা মেট্রোরেলটি আবার দিয়াবাড়ীর দিকে যাত্রা করে। 

দিয়াবাড়ী-আগারগাঁও উড়াল রেলপথে এই প্রথমবারের মতো চলল বিদ্যুৎচালিত মেট্রোরেল। এটি ছিল পরীক্ষামূলক চলাচল। বৃহত্তর মিরপুরের তিন তলা ও তারও উঁচু ভবন থেকে মেট্রোরেল চলতে দেখেছেন ঢাকার অবস্থানরতদের অনেকে। 

মেট্রোরেলের চলাচল করতে দেখে শেওড়াপাড়ার নাজমুল হোসেন বললেন, পাঁচ তলা ভবনের ছাদ থেকে ট্রেনের চলাচল দেখেছি-মেট্রোরেল সত্যি হচ্ছে। এটি আর স্বপ্ন নয়।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা প‌রিচালক এম এ এন ছি‌দ্দিক বলেন, দিয়াবা‌ড়ীর উত্তরা উত্তর রেলস্টেশন থে‌কে উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১ রেল স্টেশন, মিরপুর-১০ স্টেশন হয়ে মেট্রোরেল চলাচল করেছে আগারগাঁও পর্যন্ত। শেওড়াপাড়া, কাজীপাড়া স্টেশন হ‌য়ে আগারগাঁও স্টেশন পর্যন্ত চলাচল করেছে ট্রেন।  

তিনি বলেন, আগামী বছ‌রের (২০২২ সাল) ১৬ ডি‌সেম্বর থেকে দিয়াবা‌ড়ী-আগারগাঁও অং‌শে যাত্রী পরিবহন করবে মেট্রোরেল। তার আগে এক বছর চলবে পারফর‌মেন্স টেস্ট, ইন্টি‌গ্রেটেড টেস্ট ও ট্রায়াল রান। আগামী বছ‌রের ‌সেপ্টেম্বরের মধ্যে ম‌তি‌ঝিল পর্যন্ত ভায়াডাক্ট নির্মাণ শেষ হবে। ২০২৩ সা‌লের ডি‌সেম্বরের মধ্যে দিয়াবা‌ড়ি থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চল‌বে।

ডিএমটিসিএল সুত্রে জানা গেছে, এখন পর্যন্ত জাপান থেকে আট সেট ট্রেন দেশে এসেছে। আগামী ডি‌সেম্ব‌রের ম‌ধ্যে ২৪ সেট ট্রেন জাপান থে‌কে দে‌শে আস‌বে।

জামান / জামান

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

ক্যান্সারের ওষুধ চোরাচালানের চেষ্টা : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

'পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে'