আগামী সপ্তাহের শুরুতেই আসছে শৈত্যপ্রবাহ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রোববার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেও এক দিনের ব্যবধানে তা আবার ১০ ডিগ্রি ছাড়িয়েছে। রোববার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকলেও সোমবার (১৩ ডিসেম্বর) সকালে তা বেড়ে হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি। আবহাওয়াবিদরা ১৪ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরুর পূর্বাভাস দিলেও তা কিছুটা বিলম্বিত হচ্ছে।
চলতি মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বরের দিকে দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা কমছে। এই কমার ধারা মোটামুটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। রোববার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ২ ডিগ্রি থাকলেও সোমবার তা কমে হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি।
সোমবার অগ্রহায়ণের ২৮ তারিখ। আর দুদিন পরই শুরু হবে শীতের প্রথম মাস পৌষ। পৌষের প্রথম সপ্তাহেই দেখা মিলতে পারে শৈত্যপ্রবাহের।
এ বিষয়ে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুছ জানান, সর্বনিম্ন তাপমাত্রা আবার কিছুটা বেড়ে গেছে। তেঁতুলিয়ায় ৯ দশমিক ৯ ডিগ্রি থেকে বেড়ে ১০ দশমিক ১ ডিগ্রি হয়েছে। রংপুর অঞ্চল বাদ দিয়ে দেশের অন্যান্য অঞ্চলে ২ ডিগ্রি পর্যন্ত কমেছে। ঢাকায় ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে।
আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ১৮ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে শুরু হতে পারে এই শৈত্যপ্রবাহ। আগামী ৩-৪ দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও জানান আবহাওয়াবিদ রুহুল কুদ্দুছ।
জামান / জামান
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির
ক্যান্সারের ওষুধ চোরাচালানের চেষ্টা : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪