ভবঘুরে মালুর বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের অভিযোগ
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার ৫নং ওয়ার্ডের সুরাবাড়ি এলাকার আব্দুল মালেক ওরফে মালু গংয়ের বিরুদ্ধে সৌদি প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ওই প্রবাসী কাশিমপুর থানাসহ সৌদির বাংলাদেশ দূতাবাসে লিখিত আবেদন করেছেন। ওই আবেদনের অনুলিপি গাজীপুরের বিভিন্ন দপ্তরে দেয়া হয়েছে।
আবেদন করা প্রবাসীর নাম দেওয়ান মোহাম্মদ মোজাম্মেল হক (৬২)। যাদের বিরুদ্ধে তিনি প্রতিকার চেয়ে আবেদন করেছেন তারা হলেন- আব্দুল মালেক ওরফে মালু (৫২), পিতা- আব্দুল বারেক, হাবিল মিয়া (৫৫), পিতা মৃত সলিমুদ্দিন, সালাম মিয়া, পিতা মৃত সলিম উদ্দিন এবং বোরহান উদ্দিন হাওলাদ জসিম (৪৫)।
প্রবাসী দেওয়ান মোহাম্মদ মোজাম্মেল হক জানিয়েছেন, তিনি সৌদি প্রবাসী। গাজীপুর জেলার অন্তর্গত কাশিমপুর থানার সুরাবাড়ি ও বারেন্ডা মৌজায় ২০০৫ সালে সাড়ে ৩৫ শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন। আরএস-২ রেকর্ড এলে তিনি নিজ নামে রেকর্ড করে ঘরবাড়ি ও দোকানঘর নির্মাণ করে গ্যাস-বিদ্যুৎসহ সকলের জ্ঞাতসারে পূর্বের ন্যায় ভোগদখল করে আসছেন। তিনি প্রবাসে থাকার কারণে উক্ত সম্পত্তি দেখাশোনা করার জন্য তার বেয়াই মো. আতাউর রহমান মুকুলের কাছে ঘরবাড়ি দেখাশোনার দায়িত্ব দেন। কিন্তু বেশ কিছুদিন যাবৎ আব্দুল মালেক মালু ও তার সহযোগীরা প্রবাসীর সম্পত্তি জবরদখল করার পাঁয়তারা করে আসছে এবং বিভিন্ন সময় প্রবাসীর নির্মাণাধীন দোকান ও বাড়িতে এসে ভাড়াটিয়াদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া দাবি করে আসছে। ভাড়াটিয়ারা তাদের ভাড়া আব্দুল মালেক মালু গংকে না দিয়ে বাড়ির দায়িত্বরত মুকুলকে দেয়ার কারণে মালু ও তার লোকজন ভাড়াটিয়াদের মারধর করার চেষ্টাসহ খুন-জখমের হুমকি প্রদান করে এবং প্রবাসীর বেয়াই মুকুলকে দায়িত্ব ছেড়ে দিতে বলে। প্রবাসী দেওয়ান মোজাম্মেল হকের অনুরোধে তার বেয়াই মুকুল বাড়িঘরের দায়িত্বে বহাল থাকায় আতাউর রহমান মুকুলের বিরুদ্ধে পত্র-পত্রিকা ও ফেসবুকে তার সম্মান ক্ষুণ্ন করাসহ মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করে। ফলে জমির দায়িত্বরত আতাউর রহমান মুকুল এলাকায় সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন। এমতাবস্থায় একজন সম্মানিত ব্যক্তি ও সামরিক বাহিনীর ঠিকাদার হিসেবে মো. আতাউর রহমান মুকুল নিজের সম্মান ক্ষুণ্ন হওয়ায় বাড়ির দায়িত্বে থাকবেন কি-না এ নিয়ে আশঙ্কায় আছেন ভুক্তভোগী এই প্রবাসী।
এ বিষয়ে সামরিক বাহিনীর ঠিকাদার মো. আতাউর রহমান মুকুল জানান, আমার বেয়াই প্রবাসে থাকার কারণে তার অনুরোধে আমি এই সম্পত্তির দেখাশোনা করে আসছি। উল্লিখিত ব্যক্তিরা প্রায়ই আমার নিকট আমার বেয়াইয়ের বাড়ি ভাড়ার টাকা চেয়ে থাকে। লজ্জায় বিষয়াদি আমি বেয়াইকে ছাড়া আর কাউকে জানাইনি। আমার বেয়াই দেওয়ান মোহাম্মদ মোজাম্মেল হক সৌদি থাকার কারণে অভিযুক্ত ব্যক্তিরা জোরপূর্বক জমিটি দখল করার চেষ্টা করছে, যা কিনা সম্পূর্ন আইনবিরোধী এবং মানবতাবিরোধী একটি কাজ।
এলাকাবাসী জানান, জমির মালিক প্রবাসে থাকার কারণে আব্দুল মালেক ওরফে মালু ও তার লোকজন প্রবাসীর কোনো প্রকার ওয়ারিশ না হয়েও জমিটি দখল করার চেষ্টা করছে। এর ফলে এলাকার সুনাম নষ্ট হচ্ছে।
প্রবাসীর দাবি, অভিযুক্তদের আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক। যেন বিদেশে থেকে কষ্টার্জিত টাকা দিয়ে কেনা বাড়িঘরে আর যেন কেউ কখন জোর করে দখল করা বা প্রবাসীদের দুর্বল ভেবে চাঁদা নেয়ার কথা চিন্তা না করে।
এমএসএম / জামান
নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের
নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ
রাজারহাটে রঙিন লাল সাগর কলা চাষে মিজানুরের সাফল্য
কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা -২০২৬ উদ্বোধন
বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রেমের টানে মোহনগঞ্জে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর চেষ্টার অভিযোগ,
প্রকৃতির নিষ্ঠুর বর্ষণে আবারও প্লাবিত মনপুরা, দুর্ভোগে হাজারো পরিবার
পটুয়াখালীর রাঙ্গাবালীর এসি ল্যান্ড শাওনকে প্রত্যাহার, ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল,
আজ কুমিল্লা প্রেসক্লাব ২০২৬-২৮ নির্বাচন, ভোটের মাঠে ১৬ পদে ৩২ প্রার্থীর লড়াই
নবীনগরে প্রাথমিক শিক্ষা ধ্বংসের মুখে: ১২৯ স্কুলে প্রধান শিক্ষক নেই,১১ কর্মকর্তার কাজ করছেন ১ জন!