ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বিজয় দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ঘিরে ৪ স্তরের নিরাপত্তা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১২-২০২১ দুপুর ১২:৫৪

মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ইনটেলিজেন্স নির্ভর পুলিশ, এপিবিএন, এসএসএফ, পিজিআরের সমন্বয়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতটি ভেন্যু এসবি, এসএসএফ, র‌্যাব ও ডিএমপির ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সংবাদ  সম্মলনে একথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী  উদযাপন উপলক্ষে সংসদ ভবনের আশপাশের এলাকার প্রতিটি বহুতল ভবনে পোশাকে ও সাদা পোশাকে নিযুক্ত থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমন্ত্রিত অতিথিদের নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে প্রবেশ করতে হবে। স্বাস্থ্যবিধি পরিপালনে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে বিধিনিষেধ দেওয়া হয়েছে তা কঠোরভাবে পালন করা হবে।

নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে গত এক সপ্তাহ ধরে যতোগুলো ভেন্যু আছে, সবগুলোর আশপাশে সন্দেহভাজন আবাসিক হোটেল, বহুতল ভবন, মেস, বাসাবাড়িতে ব্লক রেইড করছি। যাতে করে আমাদের নিরাপত্তা বলয়ের মধ্যে আগে থেকেই কোনো সন্ত্রাসী-জঙ্গি ঢুকে থাকতে না পারে। 

বিশেষ পরিস্থিতি মোকাবিলায় সোয়াট ও বোম ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার।

এমএসএম / এমএসএম

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

ক্যান্সারের ওষুধ চোরাচালানের চেষ্টা : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

'পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে'