ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ ডিএমপির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১২-২০২১ দুপুর ১:৫৮

ভারতের রাষ্ট্রপতি ঢাকায় আসছেন বুধবার। তিনিসহ মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের চলাচল নির্বিঘ্ন ও নিরাপত্তা নিশ্চিত করতে বন্ধ থাকবে রাজধানীর অনেক সড়ক। সেজন্য এইচএসসি পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, এবার এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যেই ১৫ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিনই আসবেন ইন্ডিয়ান মহামান্য রাষ্ট্রপতি। ফলে তার চলাচলে ও নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে অনেকগুলো সড়ক বন্ধ রাখব। তাই শিক্ষার্থী ভাই-বোনদের ও অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে হাতে সময় নিয়ে বের হওয়ার জন্য।

তিনি বলেন, পরীক্ষা দিতে বের হওয়া শিক্ষার্থীরা যদি কোথাও আটকে যান তাহলে সঙ্গে সঙ্গে যেন আমাদের ৯৯৯ এ ফোন করে সহায়তা চান। পুলিশ নিজস্ব পরিবহনে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে। কোনো শিক্ষার্থী যেন পরীক্ষা মিস না করে। যেহেতু অনেক সড়কই বন্ধ থাকবে, তাই অনুরোধ করছি পরীক্ষার দিন সময় হাতে নিয়ে বের হবেন।

কোন সময় রাষ্ট্রপতির মুভমেন্ট থাকবে, তা জানানো যায় কি না? কারণ এবার এত বড় অনুষ্ঠানের মধ্যেই এইচএসসি পরীক্ষা আয়োজন করা হয়েছে। এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, সুনির্দিষ্টভাবে বলা আমাদের জন্য খুব মুশকিল। ভিভিআইপি নিরাপত্তার অন্যতম অনুষঙ্গ হলো- উনার মুভমেন্ট টাইম গোপন রাখা। স্পেসিফিক না বললেও আমরা বলে দেব, এতটা থেকে এতটা বন্ধ থাকবে।

এমএসএম / এমএসএম

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

ক্যান্সারের ওষুধ চোরাচালানের চেষ্টা : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

'পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে'